Dr Abdullah Azzam (rah) Book Collection in Bengali — seerat theke shikkha
/ ১৫৯
📝 লেখা 📖 পিডিএফ

ক্ষেপে যায়। সে বলে, আমার কাছে টাকা-পয়সা নেই। দোকানের মালিক পির বলে, আজকে আমার খণ পরিশোধ না করলে আর কখনো তোমাকে খঝণ দেবো না। মৌলবি বলে, আমি বললাম তো, আমার কাছে টাকা-পয়সা নেই। পির বলে, ঠিক আছে, তুমি যখন আমার খণ পরিশোধ করবে না, আজকের পর থেকে আমি তোমাকে কখনো আর খণ দেবো না। মৌলবি বলে, আমি আগেই বলেছি, আমার কাছে টাকা-পয়সা নেই। তুমি কেনো জোরাজুরি করছো? আমি কীভাবে খণ পরিশোধ করবো? পির বলে, আমার কাছে তুমি কাউকে পাঠাবে না; টাকার জন্যেও না, সওদার জন্যেও না। মৌলবি বলে, ঠিক আছে, তোমার চিকিৎসা আমি করবো । পরের শুক্রবার একটি ঘটনা ঘটে। মৌলবি জুমআর নামাযের পর ঘোষণা করে, লোকসকল, আপনারা শুনুন, আমি আপনাদেরকে একটি গুরুতৃপূর্ণ [ংবাদ দিতে চাই। এই যে আপনাদের এখানে এক পির থাকে, দোকানের মালিক, সে ওহাবি মতাদর্শ গ্রহণ করেছে এবং ওহাবি হয়ে গেছে । আপনার কেউ তার কাছে যাবেন না। লোকেরা তার কথা শুনলো এবং পির ব্যাটার সঙ্গে সম্পর্ক ছিন্ন করলো। তারা কেউ তার দোকানে যায় না এবং সওদাও কেনে না। কেউ কেউ তার দোকানে গেলে সে জিজ্ঞেস করে, কেনো আপনারা আমাকে এড়িয়ে চলছেন? আপনারা তো আমার দোকানে আসেন না। লোকেরা বলে, তুমি তো ওহাবি হয়ে গেছো । এই জন্যে আমরা তোমার কাছে আসি না। পির জিজ্ঞেস করে, আপনারা কোথেকে শুনেছেন, আমি ওহাবি হয়ে গেছি? লোকেরা বলে, মৌলবি শুক্রবার মসজিদে ঘোষণা করেছে, তুমি ওহাবি হয়ে গেছো । পির বলে, ঠিক আছে, আমি দেখছি। সে পরে মৌলবির কাছে আসে । তাকে বলে, ভাই, আমার খণ আমি ছেড়ে দিলাম । তোমাকে কিছু দিতে হবে না। আর এই নাও, এটা হচ্ছে তোমার জন্যে একটা ভালো উপহার । মৌলবি বলে, তোমাকে ধন্যবাদ, তুমি ভালো কাজ করেছো । আগামী শুক্রবার তোমার ব্যাপারে কথা হবে । পরের শুক্রবার আপনাদের একটা বিরাট সুসংবাদ দিতে চাই । ওই যে পির, সে আর ওহাবি নেই, সে আবার পির হয়েছে। আপনারা তার দোকানে যাবেন। এই ঘোষণার পর লোকেরা আবার পীরের দোকান থেকে সওদা কিনতে শুরু করে। এখন আরবদের সঙ্গে লড়াই বাধাবার একটা ভালো কৌশল হলো তাদের বলা : এরা ওহাবি। স্থানীয় লোকেরা শুরুতে খুবই অজ্ঞ ছিলো; যা শুনতো তাই বিশ্বাস করতো । ওহাবি মতাদর্শ কী, ওহাবি কারা___সে-সম্পর্কে তাদের কোনো ধারণা ছিলো না। তারা কিছুই জানতো না। কিন্তু আরবরা যখন ৫২। সিরাত থেকে শিক্ষা

— পৃষ্ঠা ৫১ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।