Dr Abdullah Azzam (rah) Book Collection in Bengali — seerat theke shikkha
/ ১৫৯
📝 লেখা 📖 পিডিএফ

এখন আফগানিস্তানেও মৌলবি টাইপের কিছু লোক আছে, যারা তথ্য পাচার ও মানুষের মধ্যে ফেতনা বাধিয়ে অর্থ উপার্জন করে । আরবরা যদি তাদেরকে টাকা-পয়সা না দেয়, তারা স্থানীয় লোকজন ও আরবদের মধ্যে বিবাদ বাধিয়ে ছাড়ে এবং সম্পর্ক ছিন্ন করে। এরা লোকজনের মধ্যে বলে বেড়ায়, ওরা হচ্ছে আরব। ওরা ওহাবি। ওরা তোমাদের হানাফি মাযহাবকে ধ্বংস করতে এখানে এসেছে। এভাবে তারা ঘটনা ঘটিয়ে ফেলে এবং মুসলমানদের মধ্যেই সম্পর্ক ছিন্ন করে। এটা হচ্ছে তাদের ফেতনা ছড়িয়ে দেয়ার সংক্ষিপ্ত পথ । আমি একবার শায়খ রব্বানি ও আরো প্রায় একশো বা দুইশো কমান্ডারের সামনে তাদের সম্পর্কে [তাদেরকে লক্ষ্য করেও বটে] কথা বলেছি। আমি বলেছি, “এখানে কিছু লোক আছে যারা আমাদের ও আপনাদের মধ্যে সম্পর্ক ছিন্ন করতে চায়। এই জিহাদ ও বিশ্বজুড়ে তার সহায়তাকারীদের মধ্যে বিচ্ছিন্নতা সৃষ্টি করতে চায়। তারা বলে বেড়ায়, আরবরা ওহাবি। ওরা তোমাদের হানাফি মাযহাব ধ্বংস করার জন্যে এখানে এসেছে। কিন্তু তাদের কথা সত্য নয়। আমরা আপনাদের সেবা ও সহায়তা করার জন্যে আফগানিস্তানে এসেছি। আমরা আপনাদের মাযহাব ধ্বংস করতে এখানে আসি নি। ইসলামের চার মাযহাব সম্পর্কেই আপনারা ভালো জানেন। ইমাম আবু হানিফা রহ., ইমাম শাফি রহ., ইমাম মালেক রহ. ও ইমাম আহমদ রহ. সম্পর্কেও আপনারা জানেন । আরব বিশ্বে ওহাবি মাযহাব বলে কোনো মাযহাব নেই। মুহাম্মদ বিন আবদুল ওয়াহ্হাব ছিলেন একজন সংস্কারপন্থী ব্যক্তি; তিনি চিন্তা-চেতনা, আকিদা ও বিশ্বাস এবং ফিকহ ও ধর্মীয় বিধানের ক্ষেত্রে সম্পূর্ণভাবে আহমদ বিন হাম্বল রহ.-এর অনুসারী ছিলেন।” আমি তাদের জিজ্ঞেস করলাম, “আপনারা কি আহমদ বিন হাম্বল রহ.-কে গ্রহণযোগ্য মনে করেন? তিনি কি আপনাদের কাছে গ্রহণযোগ্য তারা সবাই জবাব দিলেন, “হ্যা, আহমদ বিন হাম্বল রহ. আমাদের কাছে গ্রহণযোগ্য ।' আমি তাদের বললাম, “আমরা চার মাযহাবকেই সম্মান করি। আমরা ইমাম আবু হানিফা রহ.-কে সম্মান করি, ইমাম শাফি রহ.-কে সম্মান করি, ইমাম মালেক রহ.-কে সম্মান করি এবং ইমাম আহমদ বিন হাম্বল রহ.-কে সম্মান করি। আপনারা যদি আহমদ বিন হাম্বল রহ. কে সম্মান না করেন এবং তীকে গ্রহণযোগ্য মনে না করেন, তাহলে আপনারাই ওহাবি। আমরা ওহাবি নই। চার মাযহাবকে যে গ্রহণযোগ্য মনে করে না তাকেই তো তারা ওহাবি বলে, নয় কি?' আমার ভাইয়েরা, ওহাবি মতবাদ সম্পর্কে যে-বইটি এখানে প্রচলিত, তা ইংরেজদের আমল থেকেই চালু হয়ে আছে। ইংরেজদের আমল থেকেই এই বইটি আফগানিস্তানে বিরতণ করা হয়। এই বইয়ে মুদ্রিত আছে, ওহাবিরা ৫০ । সিরাত থেকে শিক্ষা

— পৃষ্ঠা ৪৯ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।