বিরত থেকে] আপনার পশ্চাতে রয়েই যাবে । হে আল্লাহর নবী, আমরা কি আপনাকে তাদের চেয়ে বেশি ভালোবাসি না? তারা যদি ধারণা করতো আপনি যুদ্ধে মুখোমুখি হচ্ছেন, তাহলে তারা পেছনে থেকে যেতো না। আল্লাহপাক যদি তাদের মাধ্যমে আপনাকে রক্ষা করতেন, তারা আপনার মঙ্গল কামনা করতো এবং আপনার সঙ্গে জিহাদ করতো ।' রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সা"দ রা.-এর এসব কথা শুনে তার প্রশংসা করেন। তার জন্যে কল্যাণের দোয়া করেন। এরপর রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম-এর জন্যে একটি আরিশ বানানো হয়। রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম দেখলেন মক্কার কুরাইশ বাহিনী আকন্কল টিলার আড়াল থেকে বের হয়ে এলো। এই দেখে তিনি আরিশের ভেতর দোয়ায় মগ্ন হলেন। তিনি দোয়া করলেন-__ ৮401 ১১১ ৮4১ ০১৬৭ ১১৯৪১ ০ ৫১৬ এড এ ০৯ ০০৯ ৮৫০ 2145 ৮৫০৮1 ৮60। ৬০৭৪১ ৬১০) ৩০০৬ হে আল্লাহ, এই কুরাইশ বাহিনী অহঙ্কার আর ওদ্ধত্যের সঙ্গে এগিয়ে আসছে। তারা তোমার নবীর সঙ্গে বিতপ্তা করেছে এবং তাকে অস্বীকার করেছে। হে আল্লাহ, তুমি আমাকে সাহায্যের যে-প্রতিশ্রুতি দিয়েছো তা পূর্ণ করো । হে আল্লাহ, প্রত্যুষেই তাদেরকে ধ্বংস করো ।”১ রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম রাতের বেলা তন্ময়-বিভোর হয়ে দোয়া করেই যেতে লাগলেন। সেটা ছিলো জুমআর রাত। রমযান মাসের সতেরো তারিখের রাত। এক পর্যায়ে তার কাধ থেকে চাদর পড়ে গেলো। তিনি টেরও পেলেন না। আবু বকর রা. তার পেছনে দীড়িয়ে ছিলেন। তিনি বললেন_ এ. ৬ |) 7৮৮৮ 4 ০3 4 ০১) ৬ ৬৩) ৬০০৬০ ০০ হিয়া রাসুলাল্লাহ, আপনার প্রতিপালকের কাছে মিনতি-অনুনয় জানানোয় ক্ষান্ত হোন। আল্লাহপাক আপনাকে যে-প্রতিশ্রতি দিয়েছেন তা অবশ্যই পূর্ণ করবেন।" সুবহানাল্লাহ! আবু বকর রা. রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে বলছেন, ইয়া রাসুলাল্লাহ, আপনি নিজের ওপর দয়া করুন। আল্লাহ অবশ্যই আপনাকে সাহায্য করবেন। তিনি আপনাকে যে-প্রতিশ্রুতি দিয়েছেন তা অবশ্যই পূর্ণ করবেন। আপনার প্রতিপালকের কাছে অনুনয়- মিনতি জানানোয় ক্ষান্ত দিন। ১ তাফসির ফি যিলালিল কুরআন, সুরা আনফাল, শহীদ সাইয়িদ কুতুব রা.। সিরাত থেকে শিক্ষা। ৪৩
— পৃষ্ঠা ৪২ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।