খন্দকের যুদ্ধে সা'দ বিন মুআয রা. কী বলেছিলেন? সে-যুদ্ধে আহত হওয়ার পর তিনি বলেছিলেন, “হে আল্লাহ, তুমি যদি আমাদের ও কুরাইশের মধ্যে যুদ্ধের সমাপ্তি টেনে থাকো তাহলে আমাকে তোমার কাছে উঠিয়ে নাও।' তিনি আরো বলেছিলেন, 'বনু কুরায়যার ব্যাপারে আমার চোখ শীতল করার আগে আমার মৃত্যু দিও না।” খন্দকের যুদ্ধই ছিলো শেষ যুদ্ধ যেখানে কুরাইশরা মুসলমানদের ওপর আক্রমণ করেছিলো। খন্দক যুদ্ধের পরে রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছিলেন, 35 ₹১১১ ০ম 'এখন থেকে আমরা তাদের ওপর আক্রমণ করবো, তারা আমাদের ওপর আক্রমণ করবে না।” আল্লাহপাক সা'দ রা.-এর দোয়ার প্রথম অংশ__“কুরাইশের সঙ্গে যুদ্ধ শেষ হয়ে গেলে আমাকে উঠিয়ে নিন।'__কবুল করেছিলেন । আর দোয়ার দ্বিতীয় ংশ-__“বনু কুরায়যার ব্যাপারে আমার চক্ষু শীতল করুন।”__কবুল হওয়ার ঘটনা এমন : বনু কুরায়যা বললো, আমরা সা'দ বিন মুআযের নির্দেশমত নামবো। তারা তাকে নিয়ে এলো। তখন তার যখমের বিষয়টি গোপন ছিলো। অর্থাৎ আল্লাহপাক তার যখমের বিষয়টি গোপন রেখেছিলেন এবং রক্তক্ষরণ বন্ধ রেখেছিলেন। সা'দ রা. তখন মসজিদ প্রাঙ্গণে অবস্থিত হাসাপাতালে চিকিৎসাধীন ছিলেন । তিনি আওস গোত্রের নেতা ছিলেন । তিনি সেখানে উপস্থিত হলে একদল আওস তার দিকে এগিয়ে গেলো এবং বললো, “হে সা'দ, আপনি আপনার অধীনদের প্রতি সদ্যবহার করুন। এরা আমাদের সঙ্গী ছিলো । আপনি তাদেরকে ভুলে যাবেন না।' সা'দ রা. ঘোষণা করলেন, 'এখন সা'দের [শেষ] সময় ঘনিয়ে এসেছে। আল্লাহর ব্যাপারে কারো তিরক্কার তাকে স্পর্শ করবে না। আমি বনু কুরায়যার ব্যাপারে নির্দেশ দিচ্ছি, তাদের পুরুষদের হত্যা করা হোক, নারী ও শিশুদের বন্দি করা হোক এবং তাদের ধন-সম্পদ গনিমতে পরিগণিত করা হোক ।”' হযরত সা'দের ফয়সালা শুনে রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বললেন, সাত আসমানের ওপরে আল্লাহপাকের যে-রায় ছিলো, তুমি সে-রায়ই ঘোষণা করেছো । এটাই ছিলো আল্লাহপাকের সিদ্ধান্ত । সকের মুঙে দরাহিণ হর বহুল রাকা নান বিন মুনারেকে ভর ছুডেছিলো। সে বলেছিলেন, পারতে নারে রিলে সামেন তারপর তিনি এই দোয়া করেছিলেন। খন্দকের যুদ্ধে বনু কুরায়যা মুসলমানদের সঙ্গে চুক্তি ভঙ্গ করে কুরাইশের সঙ্গে যোগ দিয়েছিলো । দেখুন : তাফসিরে বিন কাসির, সুরা আহযাব । * মুসনাদে আহমাদ, চতুর্থ খণ্ড, পৃষ্ঠা ২৬২; সহিহুল বুখারি, হদিস নং ৪১০৯। + আস-সিরাতুন নাবাবিয়্যা, আবু মুহাম্মদ আবদুল মালিক ইবনে হিশাম (মিসর : মাতবাআ মুস্তফা আলবাবি, ১৯৫৫) পৃষ্ঠা ২৩৯-২৪০; সহিহু মুসলিম, দ্বিতীয় খণ্ড পৃষ্ঠা ৭৭। ৪০। সিরাত থেকে শিক্ষা
— পৃষ্ঠা ৩৯ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।