সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলতে অস্বস্তি বোধ করছিলেন যে, “আনসাররা আমাদেরকে বলেছিলো, আমরা আপনাদেরকে প্রতিশ্র্তি দিচ্ছি যে আপনারা মদিনায় আসেন, আমরা আপনাদের নিরাপত্তা দেবো ও হেফাজত করবো । আর এখন আমরা মদিনার বাইরে । সুতরাং এখানে তো প্রতিশ্রুতি কার্ষকর নয়।' হযরত সা'দ রা. এবার বললেন, “আল্লাহর কসম ইয়া রাসূলাল্লাহ, আপনি আমাদেরকেই চাচ্ছেন।” রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বললেন, “হ্যা, অবশ্যই ।” সাদ রা. বললেন, “আমরা আপনার প্রতি বিশ্বীস স্থাপন করেছি এবং সাক্ষ্য দিয়েছি যে, আপনি যা নিয়ে এসেছেন তা সত্য। এসব ক্ষেত্রে আনুগত্য ও অনুসরণের ব্যাপারে আমরা আপনার কাছে অঙ্গীকার করেছি, প্রতিশ্রুতি দিয়েছি। সুতরাং ইয়া রাসুলাল্লাহ, আপনি যে সিদ্ধান্ত নিয়েছেন তা বাস্তবায়িত করুন। আমরা আপনার সঙ্গে আছি। আগামীকাল আপনি আমাদের শক্রদের মুখোমুখি হলে আমরা বিষয়টি অপছন্দ করবো না । যুদ্ধে আমরা ধৈর্যশীল এবং লড়াইয়ে আমরা সত্যবাদী । আল্লাহ তাআলা হয়তো আমাদের থেকে তাই চাচ্ছেন যার দ্বারা তিনি আপনার চক্ষু শীতল করবেন। আল্লাহর বরকতে আপনি আমাদেরকে নিয়ে বেড়িয়ে পড়ুন ।' সা"দ রা. -এর কথায় রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম খুশি হলেন। তিনি ঘোষণা করলেন, “তোমরা বেরিয়ে পড়ো এবং সুসংবাদ গ্রহণ করো । আল্লাহপাক আমাকে দুটি দলের যেকোনো একটি আমাদের আয়ত্তাধীন হওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন। আল্লাহর কসম, যেনো আমি এখন কুরাইশের নিহতদেরকে দেখতে পাচ্ছি । এখানে আবু জাহ্্ল নিহত হবে, এখানে উতবা নিহত হবে, এখানে শায়বা নিহত হবে, এমনিভাবে আরো অনেকে নিহত আলাইহি ওয়া সাল্লাম যে-স্থানটির দিকে ইঙ্গিত করেছিলেন, সে-স্থানটিকে কেউ অতিক্রম করতে পারে নি। আর আমরা সা'দ বিন মুআযের সঙ্গে এগিয়ে গেলাম ।' সা'দ বিন মুআয ছিলেন ইসলামি মনীষা ও জ্ঞান, দাওয়াহ ও আকিদার অনন্যসাধারণ দৃষ্টান্ত। আল্লাহপাক তাকে ভালোবেসেছিলেন এবং তার জাতিও তাকে ভালোবেসেছিলো। বনি আবদুল আশহালের প্রতিটি ঘরে ইসলাম পৌছে যাওয়ার মাধ্যম ছিলেন তিনি। তিনি সত্যসত্যই নেতা ছিলেন। তিনি স্বতঃ্ফর্তভাবে ইসলাম গ্রহণ করেছিলেন এবং ইসলামের বাণী নিয়ে তার জাতির কাছে গিয়েছিলেন। তিনি ঘোষণা করেছিলেন, “হে আবদুল আশহালের সম্প্রদায়, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম-এর প্রতি বিশ্বাস স্থাপন না করলে আমার এবং তোমাদের মুখ দেখাদেখি হারাম” তার সিরাত থেকে শিক্ষা । ৩৭
— পৃষ্ঠা ৩৬ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।