ওয়া সাল্লাম বললেন, “মক্কা তার কলিজার টুকরোগুলো তোমাদের সামনে পরিবেশন করেছে।' তিনি এই কথার দ্বারা বুঝাতে চেয়েছেন, আল্লাহপাক মন্কার শ্রেষ্ঠ সন্তানদেরকে তোমাদের মুখোমুখি দীড় করিয়ে দিয়েছেন । বনি মুত্তালিব গোত্রের জাহিম বিন সালত বিন মুখরিজাহ বিন আবদুল মুত্তালিব স্বপ্নে দেখেছিলেন যে, একজন লোক উটে আরোহণ করে এলো । লোকটি মক্কার উপকণ্ঠে দীড়িয়ে ঘোষণা করলো, আমর বিন হিশাম নিহত আবুল বুখতুরি বিন হিশাম নিহত হয়েছে। তারপর লোকটি উট থেকে নামলো এবং উটের পিঠে আঘাত করলো। উটটি এগিয়ে একটি তাবুতে প্রবেশ করলো। এভাবে উটটি প্রত্যেক তাবুতে প্রবেশ করলো এবং তার শরীরের সব রক্ত শুকিয়ে গেলো । এই কাহিনি আবু জাহ্লকে বলা হলো। সে বললো, “আরে এও দেখছি আবদুল মুত্তালিবের বংশে নবী বনে গেছে। আতিকা নবী হলো। মুহাম্মাদ নবী হলো। এখন দেখা যায় এই ব্যাটাও নবী বনে গেছে। আগামী কালই আমরা জানতে পারবো কে নিহত হয়।" আবু জাহল তার জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত দান্তিকতা, রূঢুতা, নিষ্ঠুরতা ও অহংকার বজায় রেখেছিলো । এখন রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বদরের দূরবর্তী প্রান্তরে বালুর টিলার পেছনে কুরাইশদেরকে দেখতে পেলেন। তাই তিনি সাহাবিদের সঙ্গে পরামর্শ করার প্রয়োজন অনুভব করলেন। তারা যুদ্ধে জড়াবেন না-কি জড়াবেন না। তিনি ঘোষণা করলেন, “হে লোকেরা, তোমরা আমাকে পরামর্শ দাও।” এই ঘোষণা শুনে আবু বকর ও উমর রা. উঠে দীড়ালেন। তারা ভালো ভালো কথা বললেন। রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম চুপ করে রইলেন এবং তাদের জন্যে কল্যাণের দোয়া করলেন । তারপর মিকদাদ বিন আমর উঠে দীড়ালেন এবং বললেন, ইয়া রাসুলাল্লাহ, বনি ইসরাইল মুসা আ.-কে যে-ধরনের কথা বলেছিলো আমরা আপনাকে সে ধরনের কথা বলবো না। তারা বলেছিলো-__945$ 5 6! ১5৫ 449 ০৩ ৪১৬ বরং তুমি এবং তোমার রব যাও এবং তোমরা যুদ্ধ করো আর আমরা এখানেই বসে থাকবো ।' [সুরা মায়িদা, আয়াত-২৪] বরং আমরা আপনাকে বলবো, আপনি এবং আপনার রব গিয়ে যুদ্ধ করুন, আমরাও আপনাদের সঙ্গে যুদ্ধ করবো । তারপর রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বললে, “হে লোকেরা, তোমরা আমাকে পরামর্শ দাও ।” এবার সাদ বিন মুআয রা. উঠে দীড়ালেন। তিনি বললেন, “ইয়া রাসুলাল্লাহ, কিন্তু আমার মনে হয় আপনি আমাদেরকে উদ্দেশ্য করেছেন। অর্থাৎ যেনো আপনি আনসারদেরকে চাইছেন।” আসলে রাসুল ৩৬। সিরাত থেকে শিক্ষা
— পৃষ্ঠা ৩৫ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।