Dr Abdullah Azzam (rah) Book Collection in Bengali — seerat theke shikkha
/ ১৫৯
📝 লেখা 📖 পিডিএফ

করে। কেননা সব জ্ঞানী ব্যক্তি মানুষের উত্তেজনাকে প্রমশন করতে পারে না। কিন্তু যেকোনো মূর্খ নাদান গোটা দলকে জাহান্নামে ঠেলে দিতে পারে। কুরাইশ দল এগিয়ে গেলো এবং বদর উপত্যকায় উপনীত হলো। তারা ছিলো মদিনা থেকে বদর উপত্যকার দূরবর্তী প্রান্তে মানে উচু ভূমিতে আর মুসলমানরা ছিলেন মদিনা থেকে বদরের নিকটবর্তী প্রান্তে । রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম খবর সংগ্রহ ও যাচাই-বাছাই করতে শুরু করলেন। তিনি আবু বকরকে সঙ্গে নিয়ে বের হলেন। রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম জানতেন না কুরাইশরা কোথায় পৌছেছে। যুদ্ধ হবে কি হবে না তাও তিনি জানতেন না। রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তখন এক বৃদ্ধকে দেখে জিজ্ঞেস করলেন, “হে শায়খ, কুরাইশরা কোন্‌ পর্যন্ত পৌছেছে? বৃদ্ধ বললো, “তোমরা কারা তা আমার কাছে বলার আগে আমি তোমাদেরকে কিছু বলবো না।' রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলবো ।” বৃদ্ধ বললো, “আমি শুনেছি কুরাইশরা অমুক দিন মক্কী থেকে বের হয়েছে। যদি তারা সত্যসত্যই বেরিয়ে থাকে তাহলে এখন অমুক জায়গা পর্যন্ত পৌছেছে । আমি আরো শুনেছি মুহাম্মাদ অমুক দিন মদিনা থেকে বের হয়েছে। সে যদি সত্যসত্যই বের হয়ে থাকে তাহলে এখন অমুক জায়গা পর্যন্ত পৌছেছে।' এসব কথা বলার পর বৃদ্ধ বললো, “আমি তো সব বললাম, এখন বলো তোমরা কারা ।" রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বললেন, “আমরা “পানি' থেকে এসেছি।' তারপর হাঁটা শুরু করলেন। অতিশয় বৃদ্ধ জিজ্ঞেস করলো, “তোমরা কি ইরাকের পানি থেকে না-কি অন্য কোনো জায়গার পানি থেকে এসেছো? কোন্‌ দেশের পানি থেকে তোমরা এসছো? রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তাকে কোনো উত্তর না দিয়েই চলে এলেন। যুদ্ধের ক্ষেত্রে কথাবার্তায় এই ধরনের কৌশল করা বৈধ। আর রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বৃদ্ধকে সত্যই বলেছেন। কেননা আল্লাহপাক কুরআনে ইরশাদ করেন, ১: ৪৬ ৬০ 2৫4০ ৮ আমি কি তোমাদেরকে তুচ্ছ পানি থেকে সৃষ্টি করি নি? [সুরা মুরসালাত : আয়াত ২০] কুরাইশরা কিছু লোককে তাদের জন্যে পানি সংগ্রহ করতে পাঠালো । তখন রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামও হযরত আলি রা., হযরত যুবাইর রা. ও হযরত মিকদাদ রা.___এই তিনজনকে খবর সংগ্রহের জন্যে পাঠালেন। তারা কুরাইশের কয়েকজন পানি-সংগ্রাহককে দেখতে পেলো। আজকে এ পর্যন্তই । আমার জন্যে এবং আপনাদের জন্যে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করি। আগামী কাল ইনশাআল্লাহ বদর যুদ্ধের বাকি ঘটনা আলোচনা করা যাবে। ৩২ | সিরাত থেকে শিক্ষা

— পৃষ্ঠা ৩১ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।