হচ্ছে আমাকে ক্ষমতা থেকে পদত্যাগ করতে হবে । আমার মতামত হলো, আমি ক্ষমতা থেকে সরে দাড়াতে চাই। এতে রক্তপাতও বন্ধ হবে এবং আমাদের দেশও রক্ষা পাবে। আমার ক্ষমতা ত্যাগের মাধ্যমেই আমি রক্তপাক বন্ধ ও দেশকে রক্ষা করতে চাই। এখন আপনাদের মতামত জীনতে চাচ্ছি। দয়া করে আপনাদের মতামত পেশ করুন।' কপট চাটুকারেরা বললো, “আল্লাহ আমাদের রক্ষা করুন। একি বললেন আপনি! আপনিই তো দেশ। আপনিই তো ইরাক। আপনি চলে গেলে তো ইরাকও চলে যাবে।' যাদের ভেতরে সামান্য মানবিকতা ও পৌরুষ ছিলো তারা বললো, “আপনি দেশের কল্যাণের জন্যে অনেক ত্যাগ স্বীকার করেছেন। আপনি যদি ক্ষমতা থেকে সরে দাড়ান তাহলে দেশের কল্যাণে ত্যাগ স্বীকারের ব্যাপারে আপনার সমকক্ষ কেউ হবে না।” এই গোত্রের লোকদের মধ্যে কবি শফিক কামালিও ছিলেন। তারপর সদ্দাম বললেন, “যারা মনে করেন আমার ক্ষমতা থেকে সরে দাড়ানো উচিত তারা এখানে থাকুন আর বাকিরা চলে যান।” যীরা সাদ্দামের ক্ষমতা ত্যাগের ব্যাপারে একমত পোষণ করে সভাকক্ষে থেকে গিয়েছিলেন তারা কেউ জীবিত ফিরতে পারেন নি। ঘটেছিলো? সাদ্দাম কামালিকে বললেন, “তুমি তোমার জিব বের করো ।' কামালি জিব বের করলেন এবং সাদ্দাম নিজ হাতে তার জিব কাটলেন। বিভিন্ন সূত্রে জানা গেছে সাদ্দাম জীবিতদের নির্যাতন করে সুখ পান। শক্রদেরকে ধরে তার কাছে আনা হয় এবং তিনি তাদের হত্যা করার পূর্বে নাক কাটেন, কান কাটেন এবং তাদের চোখ উপড়ে ফেলেন। হ্যা, যা আমি বলতে চাচ্ছিলাম । আমি বলতে চাচ্ছিলাম এইসব নেতা হলেন মসিবত। তীরা তাদের জাতির জন্যে বিপজ্জনক ও ক্ষতিকারক। এই উমাইয়া বিন খাল্ফ, আবু জাহ্ল, আবু লাহাব ও অন্যরা ম্কাকে ধ্বংস করে ফেলেছিলো। যাই হোক, আমরা আগের আলোচনায় ফিরে যাই। আবু মক্কায় পাঠালেন। লোকটি গিয়ে বললো, “কাফেলা এখন বিপদের আশঙ্কামুক্ত। তোমরা ফিরে যাও ।' কুরাইশরা ততক্ষণে মক্কা থেকে অনেক দূরে চলে এসেছিলো এবং এক জায়গায় সমবেত হয়েছিলো । লোকটির কথা শুনে আবু জাহ্ল দীড়িয়ে গেলো। সে ঘোষণা করলো, 'লাতের কসম, আমরা বদর প্রান্তে উপনীত না হয়ে কিছুতেই ফিরে যাবো না। আমরা সেখানে মদ পান করবো। গায়িকারা সেখানে গান গাইবে এবং নর্তকীরা নাচবে। আমরা উট জবাই করবো এবং ভোজ করবো । গোটা আরব আমাদের উল্লাস শুনবে । আমাদের এই দন্ত কখনো শেষ হবে না।' কিন্তু দলটি এগিয়ে গেলো কী জন্যে? কেননা এই পরিস্থিতিতে এমন কেউ থাকে যে সবাইকে উত্তেজিত সিরাত থেকে শিক্ষা । ৩১
— পৃষ্ঠা ৩০ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।