তাহলে বোঝাই গেলো এইসব নেতারা কতোটা খতরনাক। অর্থাৎ, আমি বড়োই ক্ষতিকারক ও বিপদজনক | আপনারা তাকালেই দেখতে পাবেন, ইরাকি জাতির ওপর সাদ্দাম বিপদের কী বোঝা চাপিয়ে দিয়েছেন। তিনি ইরাকি জাতিকে সম্পূর্ণরূপে ধ্বংস করেছেন । তিনি চিন্তা করেছেন যে দু-তিন দিনের ভেতরে তেহরান পৌছে যাবেন। এভাবেই তার অন্তর তাকে কুমন্ত্রণা দিয়েছে এবং তিনি গোটা আরবের একনায়ক হয়ে বসেছেন। তিনি তার সাম্রাজ্য বিস্তারের লক্ষে ইরানে আক্রমণ করেছেন এবং সেখানে ইরাকি সেনা নিয়োজিত রেখেছেন। তারা ইরানের কিছু ভূমি দখল করতে পেরেছে এবং ইরানিদের সঙ্গে সংঘর্ষে লিপ্ত রয়েছে । ওদিকে খামিনিও একই চরিত্রের । আর ইরানি লোকদের বিশ্বাস হলো তারা এই যুদ্ধে নিহত হলে শহীদ হবে এবং জান্নাতে প্রবেশ করবে। পুনর্জাগরণবাদীরা এটাকে কীভাবে নিয়েছে? খামিনি তাদেরকে বলেছেন, আমরা যুদ্ধের জন্যে এক লাখ চাই, তারা দিয়েছে দুই লাখ । সাদ্দাম সবাইকে যুদ্ধে যেতে বাধ্য করেছেন। কেউ যদি যুদ্ধ পালিয়ে এসেছে বা যুদ্ধে অংশগ্রহণ করতে অস্বীকৃতি জানিয়েছে তাকে দশটি বা বিশটি গুলি ছুঁড়ে হত্যা করা হয়েছে। পরিবারের লোকজন যখন লাশ নিতে এসেছে, গুলির দাম পরিশোধ করা ব্যতীত লাশ হস্তান্তর করা হয় নি। গোটা দেশকে তিনি ধ্বংস করেছেন । এক মূর্ধের মূর্খতার কারণে গোটা প্রাচ্য ধ্বংস হয়েছে। এই সাদ্দম ব্যাটা ছিলো ডাকাত । ১৯৬৪ সালে তিনি ইরাকি সেনাবাহিনী থেকে পালিয়ে যান। বিচারকার্য সম্পন্ন করার জন্যে আদালতে হাজির হতে সমন জারি করা হয়। তবুও সাদ্দাম পলাতক থাকেন । এভাবে অনেকদিন কেটে যায়। এরপর মিশেল আফলাক তাকে ধরে আনেন এবং দেখাশোনা করেন। মিশেল আফলাকের সহায়তার ব্রিটেনের সংবাদপত্রের সঙ্গে সাদ্দামের যোগাযোগ ঘটে । তাদের মাধ্যমে সাদ্দাম আবার ইরাকে প্রতিষ্ঠিত হন। মিশেল আফলাক তাকে আহ্বান জানায়, সাদ্দাম তুমি কিছু দিনের জন্যে তোমার চাচাতো ভাই আহমদ আল বকরের স্থলাভিষিক্ত হও । তারপর আমরা তাকে অপসারণ করবো এবং তোমাকে রাফেদিনদের নেতা বানাবো । তারপর বানাবো আরবের নেতা। তুমি শুধু অপেক্ষা করো। একারণেই সাদ্দাম যখন মিশেল আফলাক সম্পর্কে আলোচনা করতেন, বলতেন, “তিনি ছিলেন মহান পথপ্রদর্শক ও মহান নেতা । আমি যখন তার সামনে মাত্র এক ঘণ্টার জন্যে বসেছি, আমি ছয়মাসের জন্যে ইলহাম [দিকনির্দেশনা] গ্রহণ করেছি।” পাঠক খেয়াল করুন, সাদ্দাম কার থেকে ইলহাম [দিকনির্দেশনা] গ্রহণ করেছেন? মিশেল আফলাক থেকে । হায়রে ২৮ | সিরাত থেকে শিক্ষা
— পৃষ্ঠা ২৭ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।