Dr Abdullah Azzam (rah) Book Collection in Bengali — seerat theke shikkha
/ ১৫৯
📝 লেখা 📖 পিডিএফ

লোকদেরকে মৃত করে রেখে নিজেরা বেঁচে থাকে । এখনো এই ধরনের গোত্র আপনারা আফগানিস্তানে অনেক পাবেন। এইসব গোত্রের নেতারা মেঘের ওপরে বাস করে আর গোত্রের অন্য লোকেরা বাস করে মাটির নিচে । তারা রুটিও খেতে পায় না। আপনি দেখবেন, রাস্তা করে দিতে চাইলে, বিদ্যুৎ সরবরাহ করতে চাইলে বা শিক্ষাপ্রতিষ্ঠান খুলতে চাইলে এইসব গোত্রপতিরা পাকিস্তান সরকারকে বাধা দেয়। কেনো বাধা দেয়? কারণ তারা মনে করে, সরকার আমাদের ওপর কর্তৃত্ব করতে চায়, আমাদের গোত্রের ওপর কর্তৃতৃ করতে চায়। কেনো বাধা দেয়? কেননা তারা চারপাশে হাশিশের [মাদকদ্রব্য] আস্তানা বানিয়ে রাখতে চায়__যদিও সেখানে প্রতি বছর শত মিলিয়ন রুপি খরচ হয় এবং চারাপাশের মানুষ এখন পর্যন্ত একটি রুটিও পায় না। আপনি এইসব গোত্রের ভেতর দিয়ে দিনের পর দিন হাঁটবেন, কিন্তু এমন একটি জায়গাও খুঁজে পাবেন না যেখানে কোনো গাড়ি চলতে পারে । কেনো? কারণ, সরকার যদি রাস্তা করে দেয় তাহলে রাস্তা হবে সরকারের । সরকার যদি বিদ্যুৎ সরবরাহ করে তাহলে বিদ্যুৎ সঞ্চালনের কর্তৃত্ব থাকবে সরকারের হাতে। সরকার যদি শিক্ষাপ্রতিষ্ঠান খুলে তাহলে সেটা হবে সরকারি শিক্ষাপ্রতিষ্ঠান। তারা ভাবে, তাহলে তো সরকার আমাদের ওপর কর্তৃতৃ করবে। অথচ আমরা স্বাধীনভাবে জীবনযাপন করতে চাই । আসলে এরা স্বাধীন জীবনযাপন করতে চায় না; বরং নিজেরা বেঁচে থেকে পুরো গোষ্ঠীকে মৃত বানিয়ে রাখতে চায়। একারণেই গোত্রের লোকেরা থাকে মৃত, জীবিত থাকে শুধু নেতারা । ফলে তারা হাশিশের [মাদকদ্রব্য] ব্যবসা করে এবং হাশিশের বিনিময়ে বেগার খাটে । আমাদের এক বন্ধু ছিলেন, জারদ-জান্দালে ডাক্তারি করতেন। জারদ- জান্দাল কান্দাহারের সীমান্তে কুয়িতা এলাকায় একটি জায়গার নাম । তিনি বলতেন, জারদ-জান্দাল মানুষের জন্যে নিকৃষ্ট এলাকা। মানুষের বসবাসের জন্যে ভয়াবহভাবে ঝুঁকিপূর্ণ এলাকা । জারদ-জান্দাল কেনো এরকম? তিনি বলেন, এই অঞ্চলে হাশিশ [মাদকদ্রব্য] ও আফিমের রাজত্ব । বিশাল এলাকা জে লাকিন ০ রা ময় লো অমল রয়ে জারির এপার এরর দিয়ে যায় তাহলে সে নির্ঘাত মারা পড়বে। জারদ-জান্দাল আফগানিস্তানের ও পাকিস্তানের সীমান্তবর্তী এলাকা । আফিম ও হাশিশের কেন্দ্রস্থল এটি। সমস্ত এলাকা থেকে আফিম ও হাশিশ এনে এখানে জমা করা হয়। তারপর তা চালান করা হয় ইরানে। ইরান থেকে পাচার করা হয় তুরক্কে। তুরস্ক থেকে পাচার করা হয় ইউরোপ-আমেরিকার বিভিন্ন দেশে । ফ্লোরিডাতেও যায় মাদকদ্রব্য । দিনরাত চলে এই পাচার । আমেরিকার ডুবোজাহাজ, মার্কিন যুদ্ধজাহাজ, মার্কিন পুলিশ টহল দিচ্ছে, পিছু ধাওয়া করছে কিন্তু কোনো মাদকদ্রব্য পাচারকারীকে ধরতে পারছে না। আর মাদকদ্রব্যে আসক্তির সিরাত থেকে শিক্ষা । ২৭

— পৃষ্ঠা ২৬ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।