এভাবেই তারা একজন আরেকজনকে জাহান্নামের দিকে টেনে নিয়ে গিয়েছিলো । উকবা বিন আবু মুয়িত তার বন্ধু উমাইয়াকে বদর যুদ্ধে টেনে নিয়ে গিয়েছিলো; সে আসলে তাকে টেনে নিয়ে গিয়েছিলো জাহান্নামের আগুনে ফেলার জন্যে । এদের ব্যাপারে একটি ঘটনা আছে। উকবা বিন আবু মুয়িত কোনো সফর থেকে ফিরে এলে নগরীর মান্য ব্যক্তিদেরকে দাওয়াত করতো। একবার সে রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকেও নিমন্ত্রণ করলো । খাবার সামনে উপস্থিত হলে রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বললেন, তুমি ইসলাম গ্রহণ না করা পর্যন্ত আমি তোমার খাদ্য গ্রহণ করতে পারি না। ওকবা কালিমা উচ্চারণ করলো এবং রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম শর্ত অনুযায়ী খাদ্য গ্রহণ করলেন । উকবার ঘনিষ্ঠ বন্ধু উমাইয়া বিন খাল্ফ এই ঘটনা শুনে খুব ক্রুদ্ধ হলো। উকবা বললো, “সে ছিলো সম্মানিত অতিথি । আমি তার মনোরঞ্জনের জন্যে কালিমা উচ্চারণ করেছি।' উমাইয়া বললো, “তোমার এই অজুহাত আমি মানি না। তুমি এর প্রতিবিধান করো।' এরপর তারা রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে ডেকে এনে কষ্ট দিলো। আরেক হাদিসে এসেছে, তারা রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে ডেকে আনলো এবং উমাইয়া উকবাকে রাসুলের মুখে থুথু নিক্ষেপ করতে বললো । বন্ধুর কথায় সায় দিয়ে উকবা রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম-এর মুখে থুথু নিক্ষেপ করলো । তখন রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বললেন, “আমি মক্কার বাইরে তোমাদের মাথার ওপর তরবারির আঘাত দেখতে পাচ্ছি।' আল্লাহপাক রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম- এর ভবিষদ্বাণীকে সত্য করেছিলেন। বদর যুদ্ধে ওকবা ও উমাইয়া নিহত হয়। আলি রা. তাদের হত্যা করেন। উমাইয়া বিন খাল্ফ ও উকবা বিন আবু মুয়িতের ঘটনায় কুরআনে আয়াত নাযিল হয়েছে। আল্লাহপাক বলেন__ ৬৪ ৫ ০ ১৮০ 4৯০1 ৬ ৩৭ জর € ০৪ 25 ৬৩ (৬ ০৪6৪ ১০৬ ১৬ ৬৫৮ 5৪ রাজের দেরিন আপন নিযে খে হায় আফসোস, আমি যদি রাসুলের সঙ্গে পথ অবলম্বন না করতাম! হায় আমার দুর্ভাগ্য, আমি যদি অমুককে বন্ধুরূপে গ্রহণ না করতাম![সুরা ফুরকান : আয়াত ২৭-২৮] যাই হোক, উকবা উমাইয়াকে বললো, “থাকো তুমি নারীদের সঙ্গে । আল্লাহ তোমাকে লাঞ্কিত করুক। আল্লাহ তোমার চেহারা কুৎসিত করুক ।' উমাইয়া বললো, “তাহলে তোমরা আমার সওয়ারির ব্যবস্থা করো ।' তারা এই বুড়ার জন্যে সোয়ারির ব্যবস্থা করলো । আসলে এইসব বুড়ারা নিজেদের নেতৃত্ টিকিয়ে রাখার জন্যে গোটা দুনিয়া বিক্রি করে দিতে রাজি। বস্তত এরা জাতির জন্যে আপদ ছাড়া কিছু নয়। এরা এদের সম্প্রদায়ের বিপদাপদ আর ক্ষতিই বৃদ্ধি করে। এরা চারপাশের ২৬। সিরাত থেকে শিক্ষা
— পৃষ্ঠা ২৫ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।