Dr Abdullah Azzam (rah) Book Collection in Bengali — seerat theke shikkha
/ ১৫৯
📝 লেখা 📖 পিডিএফ

দেবো, তোমাদের পরিবারের চেয়ে মিথ্যাবাদী পরিবার এই আরবে আর একটাও নেই।” আবু জাহল ছিলো বদমাশ। হে আল্লাহ তুমি তার চোখ অন্ধ করে দাও। সে ছিলো দান্ভিকতা আর নিষ্ঠুরতার উৎকৃষ্ট উদাহরণ । জীবনের শেষ মুহুর্ত পর্যন্ত সে সত্যকে অস্বীকার করেছে। হযরত আব্বাস রা. তার বোন আতিকার কাছে এলেন এবং যা ঘটেছে সব বললেন। এ-সময় আব্বাসের অন্য বোনেরাও একত্র হলেন। আতিকা বললেন, “হায় আব্বাস! আবু জাহ্‌্ল তোমাদের অপমান করার জন্যে, তোমাদের পুরুষদের অপমান করার জন্যে যা করেছিলো তাই কি যথেষ্ঠ ছিলো না? এখন সে তোমাদের নারীদেরকেও অপমান করা শুরু করেছে। তারপরও কি তোমরা চুপ করে থাকবে? কী হয়েছে তোমাদের? এসব কথা শোনার পর আব্বাস রা.-এর দুঃসাহস জেগে উঠলো। তিনি সোজা কাবায় চলে গেলেন। ঘোষণা করলেন, আবু জাহ্‌লের সঙ্গে এবার বোঝাপড়া হবে। সে যদি আমাকে বাধা দেয় তাহলে অবশ্যই আমি প্রতিশোধ নেবো । তিনি এই অভিপ্রায়ে কাবায় গেলো যে কয়েকটি যুবক মিলে আবু জাহ্‌লের ঘাড়গোড় ভেঙে দেবে। আবু জাহ্‌্ল ছিলো হালকা-পাতলা। কিন্ত তার দৃষ্টিশক্তি আর শ্রবণশক্তি ছিলো তীক্ষ। সে প্রচণ্ড সাহসী ছিলো, শক্তিশালীও ছিলো বটে । সে ছিলো দাস্তিকতার দৃষ্টান্ত । আল্লাহপাক আমাদেরকে হেফাযত করুন। আব্বাস রা. কাবাগৃহে প্রবেশ করলেন। আবু জাহ্‌ল কাবাগুহেই ছিলো । আব্বাস রা.-কে দেখামাত্রই সে কাবাঘর থেকে বের হয়ে পড়লো । সে অন্যদেরকে জিজ্ঞেস করলো, আব্বাসের কী হয়েছে? আব্বাস রা. বলেন, “সে হয়তো আমার মনোভাব বুঝতে পেরেছিলো যে, আমি তার ক্ষতি করার জন্যে এসেছি। সে চিৎকার দিয়ে উঠলো, হে কুরাইশ, তোমরা এলে না, বিপদ! বিপদ!' তার এই চিৎ্কারের সঙ্গে সঙ্গে দমদম বিন আমরের চিৎকার শোনা গেলো___হে কুরাইশ গোত্র, ভয়াবহ বিপদ! ভয়াবহ বিপদ! মুহাম্মদ এবং তার সঙ্গীরা তোমাদের কাফেলাকে পাকড়াও করতে চায় ।' মক্কার লোকেরা যখন দমদমের অবস্থা দেখলো; তার কাপড়ের সামনে ও পেছনে ছেঁড়া, উটের নাক-কান কাটা, হাওদা উল্টা করে বসানো, তারা চিৎকার দিয়ে উঠলো। তাদের তীব্র জেদ জেগে উঠলো। তারা প্রতিশোধ নেয়ার জন্যে তৈরি হলো । মক্কার এমন কোনো ঘর বাকি ছিলো যে ঘর থেকে কোনো পুরুষ বের হয় নি বা তার স্থলে অন্য কাউকে পাঠায় নি। আবু লাহাব ঘরে বসে থাকতে চাইলো এবং বেশ অর্থকড়ি দিয়ে তার প্রতিনিধি হিসেবে আরেকজনকে পাঠালো । উমাইয়া বিন খাল্ফও ঘরে বসে থাকতে চাইলো । সে ছিলো অতিশয় বৃদ্ধ আর অতিশয় মোটা । তাই সে যুদ্ধে বের না হয়ে ঘরে বসে থাকতে চাইলো । এই খবর শুনে তার বন্ধু উকবা বিন আবু মুয়িত একটি ধুপদানি নিয়ে এলো। সে উমাইয়াকে উপহাস করে বললো, “এই নাও ধূপদানি। মেয়েদের মতো বসে থাকো আর ধূপের গন্ধ শৌকো।' সিরাত থেকে শিক্ষা । ২৫

— পৃষ্ঠা ২৪ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।