Dr Abdullah Azzam (rah) Book Collection in Bengali — seerat theke shikkha
/ ১৫৯
📝 লেখা 📖 পিডিএফ

কিন্তু গুরুতৃপূর্ণ বিষয় এই যে, কাফেলা নিয়ে পালিয়ে যাওয়ার আগে তিনি যখন জানতে পারলেন রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তাদের মোকাবেলায় এগিয়ে আসছেন তখন তিনি দমদম বিন আমর নামক এক এই ব্যাপারে রাজি করালেন যে, সে মন্কায় কুরাইশ গোত্রকে গিয়ে বলবে, তোমাদের কাফেলা বিপদে পড়েছে । এই বদমাইশ দমদম করলো কি, ভয়াবহ বিপদের সঙ্কেতসরূপ তার উটের নাক-কান কেটে ফেললো, হাওদাটি উল্টো করে উটের পিঠে বসালো এবং তার পরিধেয় বস্ত্রের সামনে ও পিছনে ছিড়ে ফেললো । যখন সে মন্ধায় প্রবেশ করলো- গোটা নগরীতে হইচই পড়ে গেলো। সে উপত্যকায় দাড়িয়ে ঘোষণা করলো, “হে কুরাইশ গোত্র, ভয়াবহ মি নি উন সরি য়া ভানাসের সাবার পাকড়াও করতে চায়। আতিকার স্বপ্ন | আতিকা ছিলেন আবদুল মুত্তালিবের কন্যা । এই ঘটনার কয়েক দিন আগে তিনি স্বপ্নে দেখেছিলেন যে, জনৈক ব্যক্তি উটে আরোহণ করে এলেন। তারপর তিনি আবু কুবাইস পাহাড়ের চূড়ায় দাড়ালেন । আবু কুবাইস মক্কার উপকণ্ঠে একটি লম্বা পাহাড়, এটার ওপর এখন মক্কা প্রাসাদ তৈরি করা হয়েছে। আতিকা বলেন, লোকটি পাহাড়ের ওপর দীড়ালেন এবং বললেন, “হে সম্প্রদায়, তোমরা তিন দিনের ভেতর লড়াইয়ের জন্যে বের হও ।' আতিকা বলেন, “তারপর আবু কুবাইস পাহাড় থেকে একটি বড়ো পাথর খসে পড়লো এবং তা চূর্ণ-বিচর্ণ হয়ে গেলো । মক্কার কোনো ঘর বাকি থাকলো না যে ঘরে এই পাথরের টুকরো প্রবেশ করলো না।” আতিকা এই স্বপ্রের কথা গোপনে তার ভাই আব্বাস রা.-কে বললেন । তিনি তাকে সতর্ক করে দিলেন যে, “তুমি এই স্বপ্রের কথা কাউকে বলবে না।' হযরত আব্বাস রা. উতবা বিন রবিয়ার সঙ্গে দেখা করলেন এবং বন্ধু হিসেবে ব্যক্তি হিসেবে মুসলমানদের কাছেও গ্রহণযোগ্য ছিলেন, কাফেরদের নিকটও গ্রহণযোগ্য ছিলেন। তিনি মক্কার একজন নেতাও ছিলেন। উতবা এই স্বপ্রের ঘটনা অন্যদেরকে জানালেন। শেষ পর্যন্ত এই স্বপ্লের খবর কার নিকট পৌছলো? হ্যা, আবু জাহ্‌লের নিকট । সে হন্তদত্ত হয়ে আব্বাসের নিকট এলো। সে ক্রোধের সঙ্গে বললো, “শোনো আব্বাস, তোমাদের পুরুষেরা নবুওয়ত দাবি করছে, এটাই কি যথেষ্ঠ নয়? এখন কি তোমাদের নারীরাও দেখার জন্যে তিন দিন অপেক্ষা করবো । যদি সে সত্য বলে থাকে তাহলে যা হবার তাই হবে। আর যদি সে মিথ্যা বলে থাকে তাহলে আমরা লিখে ২৪। সিরাত থেকে শিক্ষা

— পৃষ্ঠা ২৩ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।