উট। এই কাফেলায় মক্কার সমস্ত কুরাইশ অংশীদার । এমন কোনো কুরাইশ নারী-পুরুষ ছিলো না যার অংশ এই কাফেলায় ছিলো না। তারা কাফেরদের সরদার আবু সুফ্য়ানের নের্তৃতে এগিয়ে আসছে। কুরাইশদের এই বাণিজ্য আর বাণিজ্যিক পুঁজিই ছিলো তাদের মূল শক্তি। এই শক্তির কারণেই তারা রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ও সাহাবিদের উৎপীড়ন করে মক্কা থেকে তাড়িয়ে দিতে পেরেছিলো। রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সাহাবিদেরকে বললেন, “তোমরা বের হও, আল্লাহপাক হয়তো এইসব মাল তোমাদের হস্তগত করে দেবেন।' হবো? কিন্তু সে-সময় মদিনার বাইরে থেকে সওয়ারি এনে আবু সুফ্য়ানের কাফেলার মোকাবেলায় বের হওয়ার সময় ছিলো না। তাই রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বললেন, যাদের সোয়রি এখানে উপস্থিত আছে তারা আমাদের সঙ্গে বের হও, আর যাদের সোয়ারি এখানে নেই তারা আমাদের সঙ্গে বের হয়ো না।' যারা সেই সময়ে প্রস্তুত হতে পারলেন রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তাদেরকে নিয়ে আবু সুফ্য়ানের বাণিজ্যিক কাফেলার মোকাবেলায় বের হলেন । আবু সুফ্য়ান “আইনে যুরকা' নামক স্থানে পৌছলে এক ব্যক্তি তাকে এই সংবাদ দিলো যে রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তাদের এ-কাফেলার অপেক্ষা করছেন। আবু সুফ্য়ান সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করলেন। তিনি তার সামনে গুপ্তচর নিয়োগ করলেন। এদিকে রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বাসবাস বিন আমর ও অন্য এক ব্যক্তিকে সেই এলাকার গোপন সংবাদ আনার জন্যে পাঠালেন। তারা এক ব্যক্তিকে পেলেন যার নাম ছিলো মাজদি বিন আমর। তারপর আবু সুফ্য়ান যখন মাজদি বিন আমরের পাশ দিয়ে গেলেন, তাকে জিজ্ঞেস করলেন, “তুমি কি এই এলাকায় কোনো লোক দেখেছো?' মাজদি বিন আমর বললো, “না, ছিলেন চতুর ও বুদ্ধিমান। তিনি মাজদিকে জিজ্ঞেস করলেন, তারা তাদের উটকে কোথায় বসিয়েছিলো? মাজদি বললো, এ তো ওখানে । আবু সুফ্য়ান এগিয়ে গেলেন এবং উটের বসার চিহ্ন ও উটের মল দেখতে পেলেন। তিনি সেখানে খেজুরের বিচি পেলেন। এসব দেখে বললেন, “আল্লাহর কসম, এটা ইয়াসরিবের খাদ্য। তাহলে এটা সত্য যে মুহাম্মদ আমাদের কাফেলার মোকাবেলা করতে চায়" তিনি কাফেলার গতিপথ ঘুরিয়ে দিলেন। লোহিত সাগরের উপকূলবর্তী এলাকার দিকে এগিয়ে গেলেন এবং অন্য পথ ধরলেন । সিরাত থেকে শিক্ষা । ২৩
— পৃষ্ঠা ২২ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।