যে-পথ তা উন্মুক্ত। কারণ, ট্যাঙ্কবহর নিয়ে কান্দাহার থেকে পেট্রোল-কুপের কাছে পৌছতে মাত্র দুই দিনের পথ । কান্দাহার ও হেলমান্দ এবং আরব উপসাগরের মধ্যবর্তী স্থানে আছে কেবল বেলুচিস্তানের মরুভূমি । পাকিস্তানের সীমানার আওতাধীন বেলুচিস্তানের মরুভূমি দেখে বোঝা যায় না যে এটাকি আসলেই পাকিস্তানের না রাশিয়ার । এখানকার বাড়িঘরগুলোতে লাল পতাকা ওড়ে। বেলুচিস্তান বিশ্ববিদ্যালয়েও ওড়ে লাল পতাকা । কোয়েটাতে যুবকেরা লাল শার্ট ও ক্যাপ পরে। গাড়িগুলোতেও ওড়ে লাল নিশান। ওখানে যতো উৎসব হয় তার সবই সাম্যবাদী [কমিউনিস্ট] বিপ্রবের উৎসব। ২৭ শে ডিসেম্বর তারা পালন করে “আফগানিস্তানে রুশ বাহিনীর প্রবেশ দিবস" উৎসব; ২৭ শে এপ্রিল (১৯৭৮) পালন করে তারা “আফগানিস্তানে সাম্যবাদী বিপ্রব দিবস' উৎসব; “লেনিন সাম্যবাদী বিপ্রব দিবস' উৎসব পালন করে ১৭ই অক্টোবর। এসব উৎসবই উদ্যাপিত হয় বেলুচিস্তানে। মিরি, পাকতি, মিনজাল প্রতিটি গোষ্ঠী সেখানে সাম্যবাদের বাচ্চা ফুটিয়ে চারপাশ ভরে ফেলেছে। ওখানে স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শতকরা ৯০ ভাগ ছাত্রছাত্রী সাম্যবাদে দীক্ষা নিয়ে বড়ো হয়ে উঠছে অথবা বলছে, সাম্যবাদ দীর্ঘজীবী হোক। গতবছর তারা বেলুচিন্তানের শিক্ষা-প্রতিষ্ঠানগুলো থেকে মুসলমান অভিভাবকদের ছেলেমেয়েদের বহিষ্কার করেছে | তাহলে বোঝা গেলো বেলুচিস্তান আসলে পাকিস্তানের নয়; বরং তা কমিউনিস্ট রাশিয়ার । বেলুচিস্তানে কমিউনিস্ট পার্টির প্রতিষ্ঠাতা হলো বিজেঞ্জো। সে টানা চুয়ার বছর বেলুচিস্তানের ভেতরে কমিউনিস্ট পার্টি পরিচালনা করেছে ।৬* চে ১৯৩৫ সালে ভারত থেকে পড়াশোনা শেষ করে বেলুচিস্তানে যায়। ১৯৩৫ সাল থেকে গত বছর ১৯৮৮ সালে তার মৃত্যু পর্যন্ত কমিউনিস্ট পার্টি প্রতিষ্ঠা ও পরিচালনা করে। এই কমিউনিস্ট পার্টির লোকেরা পাকিস্তানের বিভিন্ন পত্র-পত্রিকায় লিখে আসছিলো : “হে পাকিস্তান, তোমরা রাশিয়ার সামনে আরব উপসাগরে পৌছার পথ উন্মুক্ত করে দাও। কারণ, তোমরা সন্তুষ্ট থাকো আর অসন্তষ্ট হও___তারা ওখানে পৌছবেই । সুতরাং তোমরা কপালের ঘাম ঝরিয়ে ক্রান্ত হয়ো না; বরং রাশিশ্নার ট্যাঙ্কগুলোকে ভালোয় ভালোয় উপসাগরে পৌছতে দাও ।' যারা পাকিস্তানকে এই উপদেশ দিয়ে যাচ্ছিলো ৬৭ এ-বিষয়ে একটি গ্রন্থ হলো ইন সার্চ অৰ সল্যুশনস : আযান অটোবায়োথাফি অব মির গাউস বক্স বিজেঞ্জো, মির গাউস বক্দস বিজেঙ্রো, ইউনিভার্সিটি অব করাচি এবং পাকিস্তান লেবার ট্রাস্ট, করাচি, ২০০২। গ্রন্থটি সম্পর্কে প্রথম আলো সম্পাদক মতিউর রহমান সম্পাদিত ত্রৈমাসিক প্রতিচিস্তার অক্টোবর-ডিসেম্বর ২০১১ সংখ্যায় বালুচদের স্বাধীনতা সংথাম এবং বিজেঞ্জোর আত্মানুসন্ধান নামে একটি চমৎকার আলোচনা করেছেন কবি ও সাংবাদিক সোহরাব হাসান। সিরাত থেকে শিক্ষা । ১৩৯
— পৃষ্ঠা ১৩৮ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।