এই সুরা তিনটি কখন নাযিল হয়েছে?... নবুওতপ্রাপ্তির দশম বছরে রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম-এর চাচা আবু তালিব মৃত্যুবরণ করেন। এ- সময় কুরাইশের স্পর্ধা বেড়ে যায় এবং তারা রাসুলের ওপর ঝাঁপিয়ে পড়ে । ঠিক এ-বছরেই খাদিজা রা. ইন্তেকাল করেন। দুজন আত্মার আত্মীয়কে হারানোর শোক এবং মুশরিকদের যন্ত্রণা রাসুলের ওপর তীব্র হয়ে ওঠার ফলে এ-বছরটিকে আমুল হুযন বা দুঃখের বছর বলা হয়। রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, “চাচা আবু তালিবের মৃত্যুর পরেই কেবল কুরাইশরা আমার ধারে-কাছে ঘেষতে পেরেছে। একদিন রাসুল রাস্তায় হাটছিলেন। এ-সময় এক নির্বোধ তার পথ আগলে দীড়ায় এবং তীর মুখে মাটি ছুঁড়ে মারে। এভাবেই রাসুল ঘরে আসেন। তার এক কন্যা এগিয়ে গেলেন এবং কাদতে কাদতে তার চেহারা থেকে মাটি ধুয়ে-মুছে পরিষ্কার করলেন। রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তার কন্যাকে বললেন, “মা, তুমি দুঃখ করো না, কেদো না। নিশ্চয় আল্লাহ তোমার বাবাকে রক্ষা করবেন ।' নবুওতপ্রাপ্তির দশম, একাদশ ও দ্বাদশ বছর। এই তিনটি বছর রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম-এর তীব্র কষ্ট ও যন্ত্রণার বছর। এ- বছরগুলোতে মুসলমানদের শিরা-উপশিরা পিষে ফেলা হয়। ইসলামের দাওয়াত মন্কায় প্রচণ্ড বাধার মুখোমুখি হয়। রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তায়েফে চলে যান। তাদের কাছে তার দাওয়াত পেশ করেন। তারা নির্বোধদের ও দুষ্ট ছেলেদের তার পেছনে লেলিয়ে দেয়। তারা উত্তেজিত হয়ে তার গায়ে পাথর ছুঁড়ে মারে। তীর পবিত্র গোড়ালি দুটিকে রক্তরঞ্জিত করে। রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম নিজেকে রক্ষা করতে না পেরে রবিয়ার দুই পুত্র উতবা ও শায়বার বাগানে এসে আশ্রয় নেন। থ্রীম্মকালে মক্কাবাসীরা তায়েফে যেতো । আজো যেমন মন্কাবাসী ও মন্ধার অভিজাত শ্রেণি গ্রীষ্মকালে ওখানে যায়। তায়েফে মক্কার ধনী ও প্রধান ব্যক্তিদের গ্রীষ্মকাল । উতবা ও শায়বারও ওখানে একটি বাগান ছিলো। তারা সেখানে গ্রীষ্মকাল যাপন করতো । রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এই বাগানে আশ্রয় নেন। [বাগানে অবস্থান করা] মন্ধার নেতারা তায়েফের দুষ্ট ছেলেদের তাড়িয়ে দেয়। তারা ফিরে যায়। রাসুল কিছুটা সুস্থির হয়ে আল্লাহর কাছে দোয়া করেন। এই দোয়া সবার কাছে পরিচিত। যদিও আলেমগণ এটিকে দুর্বল হাদিস বলে আখ্যায়িত করেছেন, তারপরও এটি গ্রহণযোগ্যতার সঙ্গেই সিরাত ও অন্যান্য গ্রন্থে বিদ্যমান আছে। রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া ১২৮ । সিরাত থেকে শিক্ষা
— পৃষ্ঠা ১২৭ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।