ইতিহাসের কী অবস্থা দীড়িয়েছেঃ আমরা এখন ১৪০৮ হিজরি গণনা করছি; কিন্তু লিবিয়ায় এখন ১৩৯৮ হিজরি । অর্থাৎ তারা রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম-এর হিজরত থেকে নয়, বরং তার মৃত্যুর পর থেকে হিজরি সন গণনা শুরু করেছে। যেসব লিবিয়ানরা বিষয়টি বোঝেন তারা ১৩৯৮ সালকে অন্যভাবে বলেন। এসব কর্মকাণ্ডই গাদ্দাফি করেছেন। যাই হোক। প্রকৃত নেতৃত্ব গড়তে হলে অবশ্যই মূল্য দিতে হবে। মূল্য আদায় ছাড়া খাটি নেতৃত্ব তৈরি হবে না। যন্ত্রণা ভোগ করতে হবে । আঘাত- যখম সহ্য করতে হবে। রক্ত ঢেলে দিতে হবে । জান কুরবান করতে হবে। বাবাকে, ভাইকে হারাতে হবে। যা করার সবই করতে হবে। তখনই এই নেতৃত্ব যে-দায়িতব পালন করবে তার মূল্য বুঝবে । যে-বিশ্বাস তারা নির্মাণ করবে তারও মূল্য তারা বুঝবে । এ-কারণে যে-চিন্তা-ভাবনা করা হবে তার গুরুতৃও তারা বুঝবে। তা না হলে কিছুতেই ইসলামের সুদৃঢ় ভিত্তি প্রতিষ্ঠিত হবে না। ভালো কথা। এবার অহুদ যুদ্ধের ঘটনায় ফিরে আসি। রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম জিহাদে সবসময় অনড়-অবিচল ছিলেন। তিনি কখনো কোনো যুদ্ধে পরাজিত হন নি। রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম পড়ে গেলেন। আল্লাহর শক্ররা তার ওপর চারদিক থেকে উম্মাদের মতো ঝাঁপিয়ে পড়লো। আবু দুজানা সিমাক বিন খারাশা ঢাল হাতে রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম-এর সামনে দীড়ালেন। তিনি শক্রদের ছোড়া তীর ঠেকিয়ে দিচছিলেন। আবু দুজানা বললেন, ইয়া রাসূলাল্লাহ, আপনি মাথা উঠাবেন না, তাহলে তীরের আঘাত থেকে বেঁচে যাবেন। ইয়া রাসূলাল্লাহ, আপনার জন্যে আমার বাবা-মা কুরবান হোক। আবু দুজানার শরীরে তীর পড়ছিলো এবং তিনি রাসুলের সামনে দীড়িয়ে তীরগুলো ঠেকিয়ে দিচ্ছিলেন। যুদ্ধশেষে রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ফিরে এসে ফাতিমা রা.-এর কাছে তার তরবারিটি দিলেন। রাসুল তাকে বললেন, “এই তরবরি থেকে এই রক্ত ধুয়ে ফেলো। কারণ তা উত্তম পরীক্ষার সম্মুথীন হয়েছে।' রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এমনই বলেছিলেন। আলি রা.-ও তার তরবারিটি ফাতেমা রা.-এর কাছে দিলেন। আলি রা.-ও তাকে একই কথা বললেন, “এই তরবারি থেকে এই রক্ত ধুয়ে ফেলো । কারণ এই তরবারি উত্তম পরীক্ষার মুখোমুখি হয়েছে।' রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সম্মুখীন হয়েছে।' রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বললেন, “আমাদের পক্ষে কারা প্রতিহত করবে? কয়েকজন আনসারি যুবক তীর সামনে এগিয়ে এলেন। তারা নিহত হওয়ার আগ পর্যন্ত লড়াই চালিয়ে গেলেন। এভাবে একজন- ১২৪। সিরাত থেকে শিক্ষা
— পৃষ্ঠা ১২৩ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।