Dr Abdullah Azzam (rah) Book Collection in Bengali — seerat theke shikkha
/ ১৫৯
📝 লেখা 📖 পিডিএফ

আবদুন নাসের সিরিয়ার সঙ্গে চুক্তি করলেনঃ১। কেনো সিরিয়ার সঙ্গে চুক্তি করলেন? কারণ, আমেরিকা তাকে বলেছে, আপনি সিরিয়ার সঙ্গে চুক্তি করুন। কারণ, ইহুদিরা জর্ডান নদী দখল করে নিতে চাইছিলো। গোলান পর্বতমালার পাদদেশ থেকে জর্ডান নদী উৎসারিত হয়েছে। বাথ পার্টি ক্ষমতায় আসার আগে এবং আবদুন নাসের সিরিয়ার সঙ্গে চুক্তি করার আগে যখনই ইহুদিরা নদীর উৎসস্থলের নিকটবর্তী হতো, সিরিয়ার [সেনাবাহিনীর] সাহসী যুবকেরা কামান দাগিয়ে তাদের তাড়িয়ে দিতো। যুবকেরা তাদের ওপর ঈগলের মতো ছেয়ে থাকতো । আমেরিকা আবদুন নাসেরকে বলে, ইহুদিরা জর্ডান নদীতে তাদের দখলদারিতৃ প্রতিষ্ঠা করতে চায়। সুতরাং আপনাকে অবশ্যই এসব তরুণ অফিসারদের মেরুদণ্ড ভেঙে দিতে হবে। দ্বিতীয় কথা হলো, সিরিয়ার সেনাবাহিনীপ্রধান আফিফ আল-বাযারি__আমরা আশঙ্কা করি তিনি অভ্যু্থান ঘটাবেন এবং দেশ দখল করে তা রাশিয়ার হাতে তুলে দেবেন। সুতরাং কমিউনিস্টদেরও মেরুদণ্ড ভেঙ্গে দিন। সাহসী সেনা-অফিসারদের খতম করে দিন ।" [বার্থ পার্টি-গঠিত] সিরিয়ার সরকার আবদুন. নাসেরের সঙ্গে একমত হয়ে চুক্তি সম্পাদন করে। উভয়ে মিলে সেনা-অফিসারদের নির্মল করে। কমিউনিস্টদেরও তারা নির্মল করে। কমিউনিস্টদের ওপর এমন ভয়ঙ্কর নির্যাতন-নিপীড়ন চালানো হয় যে সিরিয়া এর আগে কখনো তা প্রত্যক্ষ করে নি। একই কায়দায় সেনা-অফিসারদের ওপরও নির্যাতন-নিপীড়ন চালানো হয়। অবশেষে তারা বলে, এসব তো আল্লাহর জন্যেই হচ্ছে। কমিউনিস্টরা তাদের কথা শুনে বলে, কোথায় তোমাদের আল্লাহ্‌? ইহুদিরা জর্ডান নদী দখল করে নেয়। এই নদী নাকাব পর্যন্ত পৌছেছে। জর্ডান নদীর দুটি শাখানদী হলো আদ-দান এবং আল-হাসবানি | শাখানদী দুটির পানি দিয়ে তরমুজ উৎপন্ন হতো । এ-দুটি নদীও ইহুদিদের দখলে চলে যায়। কাজশেষে আমেরিকা আবদুন নাসেরকে বলে, আপনি যা করেছেন, যথেষ্ট । আবদুন নাসের আমেরিকার নির্দেশে থেমে যান। সিরিয়াকে তিনি বিদায় জানান। সিরিয়া, তোমাকে বিদায় । বিদায়, আর কখনো তোমার সঙ্গে দেখা হবে না। ব্যস... তিনি সবকিছু ঠিকঠাক সম্পন্ন করেছেন। মিসরের উপরাষ্ট্রপতি আকরাম আল-হুরানি বলেন, “আমি একবার একাত্ত “আমাদের কাছে দাবি হলো পশ্চিমতীর এবং গাজার কিছু ভূখণ্ড ইসরাইলকে দিয়ে দিতে হবে।* শুনুন, এটা কতো সালের ঘটনা? ১৯৬৯ সালের ঘটনা এটা। আবদুন নাসেরের কথা শুনে আল-হুরানি হতভম্ব হয়ে গেলেন। ৫২ ১৯৫৮ সালে সিরিয়া ও মিসর একত্র হয়ে সংযুক্ত আরব প্রজাতন্ত্র প্রতিষ্ঠা করে। ১১৮। সিরাত থেকে শিক্ষা

— পৃষ্ঠা ১১৭ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।