Dr Abdullah Azzam (rah) Book Collection in Bengali — seerat theke shikkha
/ ১৫৯
📝 লেখা 📖 পিডিএফ

সৈনিকশিবিরে অংশগ্রহণ না করে কোনো মেয়ের জন্যে মাধ্যমিক তৃতীয় স্তর থেকে উচ্চমাধ্যমিক প্রথম স্তরে উন্নীত হওয়া নিষিদ্ধ। তরুণ প্রজন্মের সৈনিকশিবির হলো মুলত সহসৈনিকশিবির; কর্তৃপক্ষ তরুগ-তরুণীদেরকে এসব শিবিরে নিয়ে আসে এবং প্রশিক্ষণ দেয়। তারা একসঙ্গে এক সপ্তাহ বা দুই সপ্তাহ বা তিন সপ্তাহ শিবিরে অবস্থান করে। কর্তৃপক্ষ অংশগ্রহণকারী মেয়েটিকে একটি সনদ প্রদান করে যে সে সমাজতান্ত্রিক সৈনিকশিবিরে অবস্থান করেছিলো । সুতরাং সে মাধ্যমিক তৃতীয় স্তর থেকে উচ্চমাধ্যমিক সদ উচ্চমাধ্যমিক শেষ করে বিশ্ববিদ্যালয়ে প্রবেশ করার পর: শুরু হয়.'আরো ভয়াবহ যন্ত্রণা । আগের চেয়েও বড়ো সামরিক শিবিরে ছেলেমেয়ের একসঙ্গে থাকতে হয় এবং প্রশিক্ষণ গ্রহণ করতে হয়। এ-কারণে অধিকাংশ অভিভাবক তাদের মেয়েদের বিশ্ববিদ্যালয় থেকে নিয়ে আসেন। কিন্তু বিশ্ববিদ্যালয় থেকে নিয়ে আসলে কী হবে, সমাজতান্ত্রিক সামরিক শিবিরে অবশ্যই অংশগ্রহণ করতে হবে, হবেই। তারা ঘোষণা দেয়, কোনো আদেশপ্রাপ্ত ব্যক্তির মেয়ে সমাজতান্ত্রিক সামরিক শিবির থেকে সনদগ্রহণ না করলে তিনি তার জন্যে কিছুতেই বিয়ের আক্দ করতে পারবেন না। মেয়ে বিয়ের ব্যবস্থাও করতে পারবেন না। হ্যা, এসব নিকৃষ্ট ইতরেরা বিদ্যালয়, বিশ্ববিদ্যালয়ে প্রবেশ করে, রাষ্ট্রে প্রবেশ করে, দেশের সর্বত্র তাদের আনাগোনা এরং কর্মকাণ্ডের প্রচারপ্রসার। নারীরা হলেন এ-সমাজের অর্ধেক। তারা ইসলামি অনুশাসন মেনে চলতে চান। ইসলামি রীতিনীতি অনুসারে জীবনযাপন করতে চান। মানুষের কাছে ইসলামি দাওয়াত পৌছে দিতে চান। উম্মে আতিয়্যা, উম্মে সালামা তাদের মতোই নারী । কিন্তু ইতরেরা সমাবেশের পর সমাবেশে নারীদের একত্র করে এবং ভাষণের পর ভাষণ দিতে থাকে । তারা বলে, আপনাদের মধ্যে কে কে দেশের সেবায় অংশগ্রহণ করতে চান? কারণ, আপনারা তো দেশের অর্ধেক। নারীদের মধ্যে ষীরা দুর্বল চিত্তের, বিশ্বাসে যাদের দৃঢ়তা কম তারা হাত তোলেন। শুরু হয়ে যায় তাড়াহুড়ো... নাম লেখো, নাম লেখো! গাড়ি বিদ্যালয়ের সামনেই দাঁড়িয়ে থাকে। ধাদের নাম লেখা হয় তীরা গাড়িতে চড়ে বসেন। গাড়ি তাদের নিয়ে সোজা সেনাছাউনিতে গিয়ে উপস্থিত হয়। তারা বাড়ি ফিরে যেতে পারেন না। তাদের পরিবারের লোকেরা বিদ্যালয়ে এসে তাদের ব্যাপারে খোজখবর করেন। বিদ্যালয়-কর্তৃপক্ষ বলে, আল্লাহর কসম, তোমাদের নারীদেরকে তো সেনাছাউনিতে নিয়ে গেছে। পরিবারের লোকেরা খৌজখবর নেয়ার জন্যে সেনাছাউনিতে যান। তারাও আর ফিরে আসতে পারেন না । সেনারা তাদের ধরে গারাগারে নিক্ষেপ করে এবং অভিযোগ তোলে, তোমরা হলে বিপ্রবের শত্রু; তোমরা বিশ্বাস করো না যে নারীরাও দেশগঠনে অংশগ্রহণ করতে পারে। ১১৬। সিরাত থেকে শিক্ষা

— পৃষ্ঠা ১১৫ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।