Dr Abdullah Azzam (rah) Book Collection in Bengali — seerat theke shikkha
/ ১৫৯
📝 লেখা 📖 পিডিএফ

চরিত্র... শিষ্টাচার... বিশ্ববিদ্যালয়... শিক্ষা... সব ওখানে শেষ হয়েছে। আবদুস সালাম একটি বিশ্ববিদ্যালয়ের ভেতরে যান। সেখানে কয়েকটি বুলেট ছোড়ার মাধ্যমে সাংস্কৃতিক জাগরণ শুরু হওয়ার ঘোষণা দেয়া হয়। ফেল-করা ছাত্রদের অনেকেই ওখানে কর্তৃপক্ষের ক্রীতদাস হয়ে জীবন কাটায়। এরা তাদের পক্ষে গোয়েন্দাগিরি করে। এরা আসলে বিশ্ববিদ্যালয়ের রাখাল; মারামারি ও আক্রমণেও দক্ষ । ডিন ও শিক্ষকদের ওপর এরা আক্রমণ করে। ডিন ও শিক্ষকরা নন; বরং বহিরাগতরা বিশ্ববিদ্যালয়ের ভেতরে চোটপাট-হম্বিতম্বি করে। দেখা যায় আক্রমণ ও মারামারি শুরু হওয়ার পর নিহত ও আহত মিলিয়ে তিরিশেরও বেশি মানুষ পড়ে যায়। কোথায়? বিশ্ববিদ্যালয়ের ভেতরেই এই হতাহতের ঘটনা ঘটে । এই হলো সাংস্কৃতিক জাগরণ। তারপর কী হয়? বিশ্ববিদ্যালয় কাদের অনুশাসনে পরিচালিত হয়? বিশ্ববিদ্যালয়ের প্রতিটি অনুষদে তিন-চতুর্থাংশ ছাত্র হতে হবে সমাজতান্ত্রিক জোটের; প্রতিটি অনুষদের তিন-চতুর্থাংশ আসন অবশ্যই বরাদ্দ থাকবে সমাজতান্ত্রিক জোটের সদস্যদের জন্যে । অনুষদের রাজনীতি কেমন হবে সে-বিষয়ে ঘোষণা দিতে কোনো নেতা এসে অনুষদের বৈঠকে উপস্থিত হন। তাদের পক্ষে গোয়েন্দাগিরিতে ব্যস্ত থাকা ফেল-করা ছাত্রটিও উপস্থিত থাকে । কারণ সেও অনুষদের সভার একজন সদস্য। এসব বৈঠকে এসে তারা তাদের মতামত ও সিদ্ধান্ত জানিয়ে যায়। তারা ঘোষণা করে, আমরা জুলাই মাসে পরীক্ষা গ্রহণ করতে চাই । কিন্তু সংশ্লিষ্ট ছাত্ররা তো সারা বছর কিছুই পড়ে নি। গোটা জীবন এরা ফেল-করা ছাত্র । তাদের কেউ হাত তুলে বলে, আমার সমস্যা আছে। গুরুতৃপূর্ণ ব্যাপার হলো, সমস্যার কথা বলার জন্যে তারা পুরো হাতই ওঠায়, শুধু আঙ্গুল ওঠায় না। ঘাড় ঝুঁকিয়ে বলে, আমার সমস্যা আছে। আমি পরীক্ষা দিতে পারবো না। এরা আসলে ফেল-করা ছাত্র। এরা বিশ্ববিদ্যালয়ের ভেতরে শিক্ষা- রাজনীতি করে বেড়ায়। পড়াশোনার খোঁজ-খবর এরা রাখে না। এ-কারণেই এখন পশ্চিমা বিশ্ব ইরাক ও লিবিয়ার শিক্ষা-সনদের কোনো মূল্যায়ন করে না। কেনো করবে? এ-দুটি দেশে ছাত্ররা এমনকি বার্ষিক পরীক্ষা থেকেও ছাড় পায়। চূড়ান্ত পরীক্ষায়ও তাদের অংশগ্রহণ করতে হয় না। ঘোষণা আসে, এই বছর কোনো পরীক্ষা হবে না। সবাইকে বাধ্যতামূলকভাবে পাশ করিয়ে দিতে হবে । এক বছর কেটে গেছে; কিন্ত ছাত্ররা পরাশোনা করে ি। তারা সমাজতান্ত্রিক জোট নিয়ে। তাদের জন্যে এটাই যথেষ্ট যে তারা তারা চরিত্র, শিষ্টাচার সবকিছু ধ্বংস করে দিয়েছে । তারা সমাজতান্ত্রিক সৈনিকশিবির স্থাপন করেছে। তরুণ প্রজন্মের জন্যে স্থাপিত এসব সিরাত থেকে শিক্ষা । ১১৫

— পৃষ্ঠা ১১৪ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।