Dr Abdullah Azzam (rah) Book Collection in Bengali — seerat theke shikkha
/ ১৫৯
📝 লেখা 📖 পিডিএফ

এখন আর কেউ জানে না ওই মুফতি সাহেব কোথায় আছেন। গাদ্দাফি কী করেছিলেন? তিনি ব্যবসা নিষিদ্ধ করেছিলেন এবং সুদ বৈধ ঘোষণা করেছিলেন। বড়ো বড়ো ব্যবসায়ীদের ব্যবসায় মন্দাবস্থা শুরু হয়। তারা তাদের কাছে সঞ্চিত সম্পদ ব্যয় করে বহুদিন পর্যন্ত জীবন ধারণ করেন। গাদ্দাফি ঘোষণা করেন, এক সপ্তাহের মধ্যে দেশের প্রচলিত মুদ্রা পরিবর্তিত হবে । এক সপ্তাহের মধ্যে যারা তাদের মুদ্রা পরিবর্তন করে নেবে না তাদের মুদ্রার মূল্য থাকবে না। এই ঘোষণা শুনে ব্যবসায়ীরা স্্রায়বিক বৈকল্যে আক্রান্ত হন। তারা ব্যাক্কগুলোর সামনে রাস্তায় রাত্রি যাপন করতে থাকেন। যাতে তারা তাদের মুদ্রা পরিবর্তন করার সময় পান। যিনি ব্যাঙ্কে কয়েক মিলিয়ন |মুদ্রা/দিনার] জমা রাখেন ব্যাঙ্ক তাকে এই মর্মে একটি কাগজ ধরিয়ে দেয় যে আমাদের কাছে তোমার কয়েক মিলিয়ন [মুদ্রা/দিনার] জমা আছে। এরপর ব্যা্ক তাকে প্রতি মাসে ২০০ লিবীয় দিনার করে দিতে করতে পারেন না। কিছুতেই পারেন না। কারণ মুদ্রা পরিবর্তন নিষিদ্ধ করা হয়েছে। মানুষের অবস্থা শোচনীয় হতে থাকে । তারপর একদিন ঘোষণা করা হয় : বসবাসের ঘরটিই কেবল তার মালিকের জন্যে থাকবে । তাদের সব জমি সরকার অধিগ্রহণ করবে । ব্যস... আপনার ১০০ টুকরো জমি আছে, তার সব সরকার নিয়ে গেলো। আপনার জমি আছে ১০০০ টুকরো," সব নিয়ে গেলো সরকার । জমি আছে মাত্র ৫০ টুকরো-_এক টুকরো কেবল আপনার বাকিটা অধিগ্রহণ করলো সরকার । এভাবেই চলতে থাকলো । যার কয়েকটি ছেলেমেয়ে আছে তিনি আবেদন করলেন : আমার তো কয়েকটি বড়ো বড়ো ছেলেমেয়ে, আমার আরো জমি দরকার । না, জমি দেয়া হবে না। ব্যক্তির হাতে জমি রাখা নিষিদ্ধ । তোমার ছেলে কি বিয়ে করেছে? সে বিয়ে করলে আমরা তাকে এক টুকরো জমি দেবো। সরকার এভাবে সবাইকে পিষে ফেলে । মানুষ রুটি কেনার মত সামর্থ্যও হারিয়ে ফেলে। কীভাবে তারা রুটি কিনবে? ডিম পর্যন্ত সমাজতান্ত্রিক জোটের কাছে গচ্ছিত। পারস্পরিক সহযোগিতায় পরিচালিত ডিপার্টমেন্ট স্টোর এবং মুদি দোকানও রাষ্ট্রীয় মালিকানায় । কারো কাছে মেহমান এলো, যেমন আমাদের কাছে একদিন কয়েকজন মেহমান এসেছিলেন। কারো কাছে চারজন মেহমান এলো। তিনি চারজন মেহমানের জন্যে আটটি ডিম কিনতে চান, তাহলে তার চার ছেলেকে চারটি মুদি দোকানে পাঠাতে হবে। কারণ একজন ক্রেতার জন্যে দুটি বা তিনটির বেশি ডিম ক্রয় করা নিষিদ্ধ। তারা একজনের কাছে দুটি-তিনটির বেশি ডিম বিক্রি করে না। আবার দুটি ডিম কেনার জন্যে একটি মুদি দোকানের সামনে তিন ঘণ্টা দাড়িয়ে থাকতে হবে। ১১৪ । সিরাত থেকে শিক্ষা

— পৃষ্ঠা ১১৩ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।