লি মিসরের দুর্দশা জামাল আবদুন নাসের ইখওয়ানুল মুসলিমিনের সঙ্গে ছিলেন। তিনি সামরিক বাহিনীতে কাজ করতেন। তারা ১৯ শে জুলাই ১৯৫২ সালে অভ্যুত্থান ঘটাতে চান। তাদের আধ্যাত্মিক নেতা ছিলেন হাসান আল- হাদিবি। তিনি তখন আলেকজান্দ্রিয়া় ছিলেন। ইখওয়ানুল মুসলিমিনের সভ্যরা সমবেত হয়ে বলেন আমরা আজ রাতে অভ্যুত্থান ঘটাতে চাই। তাদের একদল বলেন, না। আমাদের মুরশিদ আলেকজান্ড্রিয়া় আছেন। তার অনুমতি ছাড়া আমরা অভ্যুত্থান ঘটাতে পারি না। এটা সম্ভব নয়। তার একজন সভ্যকে নির্বাচিত করে অনুমতি গ্রহণের জন্যে আলেকজান্দ্রিয়ায় শায়খ হাসান আল-হাদিবির কাছে পাঠান । শায়খ বলেন, তাদের সবার থেকে "» জামাল আবদুন নাসের ১৫ই জানুয়ারি ১৯১৮ সালে আলেকজান্দ্রিয়ার আসইয়োত জেলার বনি মুর (বাকোস) এলাকায় জন্মগ্রহণ করেন। আবদুন নাসের ও ফাহিমা দম্পত্তির প্রথম সন্তান তিনি। জামাল আলেকজান্দ্রিয়া ও কায়রোতে পড়াশোনা করেন। তিনি স্কুল ও কলেজে ভালো ছাত্র ছিলেন না। উচ্চমাধ্যমিক দ্বিতীয় বর্ষে মাত্র ৪৫ দিন উপস্থিত ছিলেন। ছাত্রাবস্থাতেই তিনি ইজিন্সিয়ান সোশ্যালিস্ট পার্টির মাধ্যমে রাজনীতিতে যুক্ত হন। ১৯৩৭ সালের মার্চ মাসে রয়্যাল মিলিটারি একাডেমিতে ভর্তির আবেদন করে ব্যর্থ হওয়ার পর আইন কলেজে ভর্তি হন। কিন্তু আইন কলেজে অকৃতকার্য হওয়ার পর পুলিশ একাডেমিতে ভর্তি হওয়ার চেষ্টা করেও ব্যর্থ হন। সেক্রেটারি অব স্টেট ইবরাহিম খাইরি পাশার সহায়তায় সামরিক কলেজে ভর্তি হন এবং ১৯৩৮ সালে সেকেন্ড লেফ্ট্যানেন্ট পদে কমিশন লাভ করেন। সামরিক কলেজে আনোয়ার সাদাত ও আবদুল হাকিম আমের তীর সতীর্থ ছিলেন। ১৯৪৩ সালে কায়রোর রয়্যাল মিলিটারি একাডেমিতে শিক্ষকতায় যোগ দেন। ১৯৪৮ সালে ফিলিস্তিন যুদ্ধে অংশগ্রহণ করেন। ১৯৪৯ সালে স্বাধীন কর্মকর্তা সমিতির সভাপতি নির্বাচিত হন। ১৯৫২ সালের ২৩ শে জুলাই জেনারেল মুহাম্মদ নাজিবের নেতৃত্বে অভ্যু্থান ঘটিয়ে রাজা প্রথম ফারুককে উৎখাত করেন। ১৯৫৩ সালে ১৮ই জুন মুহাম্মদ নাজিব প্রেসিডেন্ট এবং জামাল ডেপুটি প্রেসিডেন্টের দায়িতৃ গ্রহণ করেন। জামাল ১৮ই জুন ১৯৫৩ থেকে ২৫ শে ফেব্রুয়ারি ১৯৫৪ এবং ৪ঠা মার্চ ১৯৫৪ থেকে ১৮ই এপ্রিল ১৯৫৪ পর্যন্ত ডেপুটি প্রেসিডেন্ট ছিলেন। ১৯৫৪ সালের ১৪ই নভেম্বর তিনি রেভুল্যশনারি কমান্ড কাউন্সিলের চেয়ারম্যান নির্বাচিত হন। ২৩ শে জুন ১৯৫৬ সালে রাষ্ট্রপতি নির্বাচিত হন এবং ১৯৭০ সালের ২৮ শে সেপ্টেম্বর মৃত্যু পর্যন্ত তিনি রাষ্ট্রপতি পদে আসীন থাকেন। একই সঙ্গে তিনি ১৯৫৪ সালের ২৫ শে ফেব্রুয়ারি থেকে ৮ই মার্চ ১৯৫৪, ১৮ই এপ্রিল ১৯৫৪ থেকে ২৯ সেপ্টেম্বর ১৯৬২, ১৯ শে জুন ১৯৬৭ থেকে মৃত্যু পর্যন্ত দেশের প্রধানমন্ত্রী ছিলেন। ৫ই অক্টোবর ১৯৬৪ থেকে ৮ই সেপ্টেম্বর ১৯৭০ পর্যন্ত জোট নিরপেক্ষ আন্দোলন (/১1৮)- এর মহাসচিব ছিলেন । 'প্রথম ফিলিস্তিন যুদ্ধের স্মৃতি", “মিসরের স্বাধীনতা : বিপ্রুবের দর্শন", “মুক্তির পথে' তার উল্লেখযোগ্য গ্রন্থ। জামাল আবদুন নাসের ইসলামবিরোধী কর্মকাণ্ডের কারণে ইসলামি আন্দোলনের নেতা- কর্মীদের কাছে অপ্রিয় ছিলেন। তিনি ইখওয়ানুল মুসলিমিনের হাজার হাজার কর্মীকে কারারুদ্ধ করেছিলেন, তাদের ভয়াবহ নির্যাতন করেছিলেন। ১৯৬৬ সালে তিনি সাইয়্যিদ কুতুবকে ফাঁসিতে ঝুঁলিয়ে হত্যা করেন। সিরাত থেকে শিক্ষা । ১০৭
— পৃষ্ঠা ১০৬ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।