Dr Abdullah Azzam (rah) Book Collection in Bengali — seerat theke shikkha
/ ১৫৯
📝 লেখা 📖 পিডিএফ

ভাষণ ও একটি ঘোষণার মধ্য দিয়েই সামরিক বিপ্লব তার পূর্ণতায় পৌছে যায়। এরপর আবদুন নাসের বা মুয়াম্মার গাদ্দাফি বা হাফিজ আল-আসাদ বা সাদ্দাম হোসাইন এদের মতো কেউ একজন রাষ্ট্রক্ষমতা দখল করে এবং গোটা জাতির দায়িতৃ নিয়ে নেয়। তারপর যা ঘটে তা তো সবার চোখের আমরা যখন বিশ্ববিদ্যালয়ে পড়তাম তখন হাফিজ আল-আসাদও সেখানে আসতেন। তিনি দুষ্ট প্রকৃতির যুবক ছিলেন। অসচ্চরিত্র ছিলেন। একটি সঙ্ীর্ণ টাইট প্যান্ট পরে আসতেন। আমরা তখন দামেস্ক বিশ্ববিদ্যালয়ে পড়তাম। তিনি প্যান্টের ওপর পরতেন একটা খাটো শার্ট। তার কোমরের কিছুটা অংশ বেরিয়ে থাকতো । সন্কীর্ণ প্যান্টের ওপর খাটো শার্ট পরা আরবের সংস্কৃতিতে চরম দোষণীয় ছিলো। আমাদের সময়ে এটা ছিলো বদমাশদের পোশাক । বিশ্ববিদ্যালয়ে মেয়েদের পেছনে তিনি শিষ দিয়ে বেড়াতেন। এটা ১৯৬২ সালের ঘটনা । ওহ, মেয়েদের পেছনে শিষ দিয়ে বেড়াতেন! এর এক বছর পর ১৯৬৩ সালে বিপ্লব সংঘটিত হয়। এর কিছুদিন পর হাফিজ আল-আসাদ প্রতিরক্ষামন্ত্রী হন। তার কিছুদিন পর হন প্রেসিডেন্ট। ওয়াক্মন্ত্রী, মাননীয় প্রেসিডেন্ট ছিলেন মহান বুযুর্গ ব্যক্তি। হ্যা... মহান বুযুর্গ ব্যক্তি! তার সঙ্গে যখন ইখওয়ানুল মুসলিমিনের যুদ্ধ শুরু হয়, তিনি যেকোনো একজন ইসলামি ব্যক্তিকে খুঁজতে থাকেন যার মাধ্যমে ইখওয়ানুল মুসলিমিনের সঙ্গে সন্ধি করতে পারেন। তিনি প্রথমে গোয়েন্দাপ্রধানকে অনুরোধ করেন, যেনো তিনি ইখওয়ানুল মুসলিমিনের সঙ্গে তার সন্ধি করার বিষয়টি নিয়ে আলোচনা করেন। কিন্তু গোয়েন্দাপ্রধান অস্বীকৃতি জানান। এরপর তিনি রাবেতা আল-আলম আল-ইসলামির প্রধান তন্্াবধায়কের মাধ্যমে সন্ধির বিষয়টি চূড়ান্ত করতে চান। কিন্তু সেটিও ব্যর্থ হয়। অবশেষে তিনি কিছু সাধারণ প্রতিনিধি জোগাড় করেন যারা সিরিয়ার ইখওয়ানুল মুসলিমিনকে চিনতেন। তারা ইখওয়ানুল মুসলিমিনের সঙ্গে আলোচনা করতে রাজি হন। হাফিজ আল-আসাদ এই প্রতিনিধিদলকে বলেন, “আল্লাহর কসম, আমি মুসলমান। এই ইখওয়ানরা কেনো আমার সঙ্গে লড়াই করে? আমি মুসলমান, জুমআর নামায পড়ি। ঈদের নামায পড়ি। এমনকি মিলাদুন্‌ নবীর নামাযও আমি পড়ি” তিনি ভেবেছিলেন মিলাদুন্‌ নবীরও আলাদা নামায আছে! ১০৬। সিরাত থেকে শিক্ষা

— পৃষ্ঠা ১০৫ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।