Dr Abdullah Azzam (rah) Book Collection in Bengali — seerat theke shikkha
/ ১৫৯
📝 লেখা 📖 পিডিএফ

শয়তান, বিন ইসহাক তাকে এভাবেই অভিহিত করেছেন__চিৎকার করে উঠলো : মুহাম্মদ নিহত হয়েছে। সত্য হলো, আসলে যিনি নিহত থেকে খানিকটা রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম-এর মতো ছিলেন। বিন কামিয়া নামক এক শক্র তাকে হত্যা করেছিলো । হত্যা করেই সে বলে উঠলো : আমি মুহাম্মদকে হত্যা করেছি। মুসলমানদের মধ্যে গুজব ছড়িয়ে পড়লো যে রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম নিহত হয়েছেন। আবু সাঈদ খুদরি বর্ণনা করেন, “উতবা বিন আবু ওয়ান্কাস [হযরত সা'দের ভাই] রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে লক্ষ্য করে তীর নিক্ষেপ করে। এতে তার নিচের পাটির ডানপাশের রুবাই দাতটি ভেঙ্গে যায়। এটি সামনের রুবাই দাত। রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম-এর নিচের ঠৌটও আক্রান্ত হয়। আবদুল্লাহ বিন শিহাব আয-যুহরি রাসুলের কপালে আঘাত করে। আবদুল্লাহ বিন কামিআ রাসুলের গণ্ডদেশে আঘাত করে। এতে তার গণ্ুদেশে লৌহ শিরন্ত্রাণের দুটি কড়া বিধে যায়। রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম একটি গর্তে পতিত হন। দুর্বৃত্ত আবু আমের [হযরত হানযালার পিতা] এই গর্তট খুঁড়েছিলো। সে ছিলো ফাসেক এবং তাকে পুরুত বলে ডাকা হতো । তারা যুদ্ধের ময়দানে অসংখ্য গর্ত খুঁড়ে রাখতো । হালকা মাটি দিয়ে গর্তের উপরাংশ ঢেকে রাখতো । রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এ-রকম একটি গর্তে পতিত হন এবং আরো আঘাত পান। আলি রা. গর্তে নামেন এবং রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম-এর হাত ধরে ওপরে তোলেন। হযরত তালহা বিন উবায়দুল্লাহ রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে বহন করেন এবং এভাবে তিনি উচু হয়ে গর্ত থেকে বের হয়ে আসেন। তখন তার মুখমণ্ডল ও আঘাতপ্রাপ্ত স্থান থেকে রক্ত ঝরছিলো। আবু সাঈদ খুদরি (মালিক বিন সিনান) রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম-এর ক্ষতস্থান পরিষ্কার করতে এগিয়ে আসেন। তিনি মুখ দিয়ে রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম-এর দেহ থেকে ধুলো-মাটি পরিষ্কার করতে শুরু করলেন। এরপর রক্তক্ষরণ আরো বেড়ে যায়__বিন ইসহাক এমনটিই বর্ণনা করেছেন__এবং আবু সাঈদ খুদরি রক্ত চুষে নিতে শুরু করেন। রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তখন বলেন, (বিন হিশামের বর্ণ নামতে) “যার রক্তের সঙ্গে আমার রক্ত মিশ্রিত হবে তাকে আগুন স্পর্শ করবে না।”২ তালহা রা. সেদিন অনেক বড়ো বড়ো কাজ আজ্রাম দিয়েছিলেন। এজন্যে রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছিলেন, "তালহা নিজের জন্যে -২ মিশকাতুল মাসাবিহ, “মানাকিবুল আশারাতিল মুবাশৃশারাহ' অধ্যায়। ১০২। সিরাত থেকে শিক্ষা বর্গ ্ কা রক ১২ রিনি

— পৃষ্ঠা ১০১ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।