মিশকাতুল আনওয়ার বা আলোর দীপাধার by ইমাম গাজ্জালী রহঃ
/ ৬৯
📝 লেখা 📖 পিডিএফ

মিশকাতুল আনওয়ার বা আলোর দীপাধার ১৫ সর্বোচ্চ বিশ্ববিদ্যালয়ে উন্নীত করেন। সে সময় এর সমকক্ষ কোন শিক্ষা প্রতিষ্ঠান বাগদাদে আর দ্বিতীয়টি-ছিল না। সে যুগের সেরা দুই মনীষী ইমামুল হারামাইন ও আন্নামা আবু ইসহাক শীরাজী। খোরাসানের ইসহাক শীরাজী ইরাকের রাজধানী বাগদাদে । তখন মাদরাসা নিযামিয়ার অধ্যক্ষ ইমামুল হারামাইন। ইমাম গাজ্জালী (র)-এর জন্মভূমি তুসের নিকটবর্তী মাদরাসাটি বিধায় তিনি উচ্চতর শিক্ষা লাভের জন্য ইমামুল হারামাইনেরই শরণাপন্ন হলেন এবং জ্ঞানের উচ্চ শিখরে আরোহণ করলেন অতিঅল্প সময়েই ৷ ইমামুল হারামাইনের বিশিষ্ট তিন ছাত্র- হাররাসী, আহমদ ইব্‌ন মুহাম্মদ ও ইমাম গাজ্জালীর মধ্যে পরবর্তীকালে ইমাম গাজ্জালী যে মর্যাদা অর্জন করেছিলেন তা তার উত্তাদ ইমামুল হারামাইনকেও ছাড়িয়ে গিয়েছিল। ৪৭৮ হিজরী সালে ইমামুল হারামাইন পরলোক গমন করলে সমগ্র দেশবাসী শোকে এমনি শোকাচ্ছন্ন হয়ে পড়েছিল যে, সমগ্র নিশাপুক্ত্রর হাট-বাজার, দোয়াত-কলম ভেঙ্গে ফেলে এবং এক বছর ধরে শোক পালন করে । ইমাম গাজ্জালী নিজেও নিশাপুর ছেড়ে বাগদাদে চলে যান উত্তাদের শোকে অভিভূত হযে । বাগদাদের নিযামিয়া মাদরাসার অধ্যক্ষ পদ গ্রহণ বাদশাহ সেলজুক মালিক শাহের প্রধানমন্ত্রী নিযামুল মুলক ইমাম গাজ্জালীর স্কভাব-চরিত্র ও অগাধ জ্ঞানের কথা শুনে মাদরাসায়ে নিযামিয়ার অধ্যক্ষ পদে নিয়োগ দান করেন। এ মাদরাসার সামান্য একজন শিক্ষক হিসেবে নিয়োগ পাওয়া ছিল সে সময় এক দুর্লভ সম্মানের বিষয় । আর বিজ্ঞতা যাচাইয়ের পথ ছিল পণ্ডিতদের বিতর্কানুষ্ঠান। প্রথা অনুসারে নিযামুল মূলক ও ইমাম গাজ্জালীকে, অধ্যক্ষ নিয়োগ করার আগে এক বিতর্কানুষ্ঠানের ব্যবস্থা করেন এবং তাতে তিনি জয়ী হন। তখন তার বয়স ছিল মাত্র ৩৪ বছর । শাহী বা রাষ্টীয় ক্ষমতার উপর প্রভাব অল্প বয়সে এমন সম্মানজনক উচ্চপদে অধিষ্ঠিত হওয়ার ফলে চর্তুর দিকে তার খ্যাতি ছড়িয়ে পড়ে । যাবতীয় ব্যাপারে তার পরামর্শ ও [019199999 195 ৮/৬/৬%.91100001178.0017

— পৃষ্ঠা ৮ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।