১৪ মিশকাতুল আনওয়ার বা আলোর দীপাধার ভর্তি হতে পার। বাবার ইচ্ছা পূরনের উদ্দেশ্যে উপদেশ মত ইমাম গাজ্জালী (র) ও আহমদ গাজ্জালী ভর্তি হয়ে গেলেন নিকটবর্তী এক অবৈতনিক মাদরাসায় । উল্লেখ্য যে প্রাথমিক স্তরে ইমাম সাহেব কম সময়েই কুরআন হিফয করে নিয়েছিলেন। এখন ফিকাহশাস্ত্র অধ্যয়ন করে নিলেন সে সময়ের বিখ্যাত ফিকাহবিদ মাওলানা আহমদ ইব্ন মুহাম্মদ জারকানীর কাছে। অতঃপর তুস ত্যাগ করে জুরজানে গমন করেন উচ্চ শিক্ষার উদ্দেশ্যে এবং উচ্চতর শিক্ষালাভে আত্মনিয়োগ করেন বিশিষ্ট শিক্ষাবিদ ইমাম আবু নযর ইসমাঈল (র)-এর তত্বাবধানে । তখনকার যুগে শিক্ষক শিক্ষার্থীকে শুধু পুস্তকের পাঠ দিতেন না বরং যাতে পরবততীতে কোন বিষয় ভুলে গেলেও তা সংশোধন করে নিতে পারেন । অনুশীলনের জন্য খাতায় লিখিয়েও দিতেন, এসব নোটকে বলা হত “তালীকাত।” সে নোটগুলো ছাত্ররা অতিষতেে সংরক্ষণ করত। গাজ্জালী (র) অতি যতুসহকারে রক্ষা করে রেখেছিলেন তার উত্তাদের তালীকাতগুলো । শিক্ষা সমাপ্ত করে ইমাম জুরজানীর কাছে থেকে পাওয়া নোটগুলো বুকে জড়িয়ে ইমাম গাজ্জালী (র) নিজ জন্মভূমি তাহেরান উদ্দেশ্যে যাত্রা করলেন। পথে ইমাম সাহেবের সেই তালীকাতসহ সর্বস্ব লুট করে নিল একদল দস্যু । অন্যান্য জিনিস পত্রের জন্য তেমন দুঃখিত ছিলেন না তিনি। তালীকাতগুলোর জন্য বিশেষ বিব্রত হলেন এবং নোটগুলো ফিরিয়ে দেওয়ার জন্য অনুরোধ করলেন দস্যু-সর্দারকে । সর্দার অনুরোধ শুনে উপহাসের হাসি হেসে ইমাম সাহেবকে বলল, তুমি তো দেখি ভাল লেখাপড়া শিখেছ। নোটগুলোর ভেতরেই কি তোমার যাবতীয় শিক্ষা আবদ্ধ? মনে ভিতর কি কিছুই নেই তোমার যে, এগুলোর জন্য এভাবে ভেঙ্গে পড়ছঃ উপহাসের পর সর্দার তালীকাতগুলো ফিরে দিল। দস্যু সর্দারের ব্যঙ্গোক্তিতে ইমাম গাজ্জালী (র)-এর মন বিক্ষুব্ধ হলো এবং অল্প সময়েই সে সমস্ত নোট মুখস্থ করে ফেললেন। নিশাপুর নিযামিয়া মাদরাসায় অধ্যয়ন খ্যাতির শীর্ষে খোরাসানের অন্তর্গত নিশাপুর নিযামিয়া মাদরাসা তৎকালীন যুগের সর্বোচ্চ বিদ্যাপীঠ । নিযামুল মুলক সুলতান মালিক শাহির প্রধানমন্ত্রী প্রথমে একটি সাধারণ মাদরাসা হিসেবে প্রতিষ্ঠিত করে একে [019199999 195 ৮/৬/৬%.91100001178.0017
— পৃষ্ঠা ৭ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।