৭৪ মিশকাতুল আনওয়ার বা আলোর দীপাধার এভাবে অভিহিত করা হয় না, যেভাবে মানুষের বেলায় হয়। তারা এ. গুণাবলী দিয়ে আল্লাহকে বুঝতে, বুঝাতে রাজী নন। সাধারণভাবে তারা সৃষ্টির বর্ণনা দিয়ে আল্লাহকে বুঝতে চেষ্টা করেছেন। যেমন ফিরাউন হযরত মুসা আ)-কে প্রশ্ন করলো- “বিশ্বপ্রভু কি?” হযরত মুসা (আ) আল্লাহর কার্যাবলী সম্বন্ধে জবাব দিলেন ৪ “তিনি নভোমণ্ডল ও ভূমগ্ডলের প্রভু |” দুই. দ্বিতীয় শ্রেণীর অবস্থা আরো উন্নত। তারা বুঝেছেন যে আকাশ অনেক এবং প্রত্যেক আকাশের আলাদা করে একজন গতিদাতা ফিরেশতা রয়েছেন। তারাও সংখ্যায় অসংখ্য । ইন্দ্রিয়ের আলোর সাথে তারকার যে সম্পর্ক, আল্লাহর আলোর সাথে তাদেরও সেই সম্পর্ক । তারা আরো বুঝতে পেরেছেন যে, দৃশ্যমান আকাশ অন্য আকাশের অধীনে রয়েছে! এ সকল আকাশ দিনরাত এ আকাশের অধীনে আবির্তত হয়। উপরোক্ত মহা প্রভু আকাশমগ্ডলিকে ঘিরে রেখেছেন এবং তিনি এর গতিকে পরিচালিত করছেন। এ কারণে হিসেবে তারা বর্ণনা করে থাকে যে, আল্লাহ তা'আলার বেলা “বহুত্ব' খাটে না। তিন. এরা আরো উর্ধ্বে অবস্থান করছেন। তারা বর্ণনা করেন যে, বস্তুর গতিদান হচ্ছে আল্লাহর একটি খিদমত। বিশ্ব প্রভুর খিদমত ও ইবাদত তার বান্দাদের মধ্য থেকে এক ফিরেশতা বান্দা দ্বারাই সম্পাদিত হয়। ইন্দ্রিয়ের আলোর সাথে চাদের যে সম্পর্ক আল্লাহর সাথে চাদের যে সম্পর্ক আল্লাহর পবিত্র আলোর সাথে এই ফিরেশতারও সেই সম্পর্ক । তীরা মনে করেন যে, আল্লাহ তা'আলা হচ্ছে এই গতি দানকারী ফিরেশতার মাননীয় । অর্থাৎ আল্লাহ হচ্ছেন তার মান্য করারযোগ্য । আল্লাহ প্রত্যেকের জন্য আদেশের মাধ্যমে গতি সৃষ্টি করেছেন কাজের মাধ্যমে করেন নি। আমি উপরে উল্লেখিত বিভিন্ন উপমার মাধ্যমে বক্তব্য পেশ করতে চেষ্টা করেছি। তবে আধ্যত্বিক রুচিহীন ব্যক্তি এর মর্ম স্পষ্টভাবে উপলব্ধি করতে সক্ষম হবে না বলেই আমার মনে হয়। এ সকল স্তর শুধু আলো দ্বারা আবৃত । এতে আধার নেই। যারা অক্রান্ত সাধনার বলে এখানে পৌঁছতে পারে, তারা কৃতকার্য হন এবং তাদের নিয়ে এক চতুর্থ শ্রেণী গঠিত হয় । তাদের নিকট বিষয়টি খুবই [019199999 195 ৮/৬/৬%.91100001178.0017
— পৃষ্ঠা ৬৭ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।