মিশকাতুল আনওয়ার বা আলোর দীপাধার ৭১ তারা কালেমা মুখে জপে, অথবা তারা অর্থ-অনুগ্রহ পাবার আশায় এ কালেমা মুখে বলে । তারা তাদের পূর্বপুরুষের ধর্মের পক্ষপাতিত্ের জন্য এমন গৌড়ামী করে । তারা যদি এ কালেমা দ্বারা সৎকাজের দিকে ধাবিত না হয়, তাহলে এই কালেমা তাদেরকে আঁধার থেকে আলোর পথে আনতে পারবে না। তাদের বন্ধু শয়তান তাদের আলো থেকে বের করে অন্ধকারে টেনে নিয়ে যাবে। আর এই ঈমানের সৌজন্যে তারা খারাপ কাজকে খারাপ এবং সৎ কাজকে উত্তম মনে করে তবে তারা পাপী হলেও এক্বোরে আধারে নেই। দ্বিতীয় শ্রেণী যারা আলো আঁধারের পর্দায় রয়েছে, তারা দ্বিতীষ শ্রেণীভুক্ত । তারা আবার তিন শ্রেণীতে বিভক্ত- ১. যাদের জীধারে মুল ইন্দ্রিয়ের মধ্যে । ২. যাদের আধারের মূল কল্পনার মধ্যে ও ৩. যাদের আধারে মূল ফাসিদ বুদ্ধিভিত্তিক কিয়াসের মধ্যে । ধারাবাহিকভাবে তাদের বর্ণনা নিম্নে প্রদান করা হলো ঃ ১. যাদের আধারের মূল ইন্দ্রিয়ের মধ্যে, তাদের মধ্যে এমন ব্যক্তি নেই, যে নিজের সত্তার দিকে প্রত্যাবর্তন করতে পারে এবং লোভ-লালসা থেকে বাচতে না পারে, আল্লাহর জ্ঞানের জন্য আকাংখা না করে । তাদের মধ্যে প্রথম স্তরে পড়ে মূর্তি পূজারীরা এবং দ্বিতীয় স্তরে দৈত্যবাদীরা | এ দু'টোরও আবার কয়েকটি স্তর আছে ঃ প্রথম স্তর, মুর্তি পূজারী । এ দলের মানুষদের সাধারণ ধারণা তাদের একজন দেবতা আছে, যে নিজেকে তাদের আধারময় সত্তার উপরে স্থান দেয়। তাদের বিশ্বাস তাদের দেবতা অন্য সকল জিনিষের চেয়ে অধিক প্রতাপশালী এবং উত্তম জিনিষের চেয়েও অতি উত্তম। কিন্তু ইন্দ্রিয় তাদের এমনভাবে আবৃত করে রেখেছে যে, তারা ইন্দ্রিয় জগত হতে সামনে অগ্রসর হয় না৷ তারা মূল্যবান খনিজ পদার্থ, স্বর্ণ রৌপ্য ও মণিমুক্তো ছারা সুন্দর সুন্দর মূর্তি তৈরি করে এবং তাদেরকে দেবতা বলে বিশ্বাস করে। তারা আল্লাহর গুণাবলীর মধ্যে তার সৌন্দর্য ও গৌরবের আলোয় আবৃত । কিন্ত আধার এ আলোকে ঢেকে রেখেছে। [019199999 195 ৮/৬/৬%.91100001178.0017
— পৃষ্ঠা ৬৪ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।