মিশকাতুল আনওয়ার বা আলোর দীপাধার by ইমাম গাজ্জালী রহঃ
/ ৬৯
📝 লেখা 📖 পিডিএফ

৭০ মিশকাতুল আনওয়ার বা আলোর দীপাধার বেদুইন, জংলী এবং অধিকাংশ নির্বোধদের মতামত । তারা হিংন্বতার আধারে নিমজ্জিত । হিংস্রতার মধ্যে ডুবে থাকাই তাদের ধর্ম তিন. এক শ্রেণীর লোক চায় যে, তাদের অত্যাধিক ধন-সম্পদ, অর্থ বৈভবের মালিক হোক । আশা আকাঙ্খা অভাব অভিযোগ, মনের খায়েশ মিটাবার উৎকৃষ্ট হাতিয়ার বলে তারা মনে করে এশ্বর্ষকে । সম্পদ পৃর্জিভূত করা এবং তা বৃদ্ধি করাই হচ্ছে তাদের আসল উদ্দেশ্য । স্থাবর ও অস্থাবর দিন রাতের একমাত্র সাধনা । তারা মাটির নীচে অর্থ-কড়ি লুকিয়ে রেখে সঞ্চয়ের পাহাড় গড়ে তোলে । আপনারা অবশ্য দেখবেন যে, তারা সারা জীবন অক্লান্ত পরিশ্রম করে । বিপদসঙ্কুল প্রান্তর পরিভ্রমণ করে । নানাস্থানে ঘুরে ফিরে অনেক কষ্ট সহ্য করে। কেনারাবিহীন সাগরে পাড়ি জমায় আর অর্থ সংগ্রহে লিপ্ত থাকে । নিজের জন্য তা খরচ না করে বরং কৃপণতা করে। নবী (সা) তাদের সম্পর্কে বলেছেন 3 “স্বর্ণের দাস অর্থের দাস ধ্বংস হোক ।” মাটির মতই স্বর্ণ, রৌপ্য যে দুইটি ধাতব পদার্থ আর একটি সৃষ্টি, এটা মানুষ বুঝতে চায় না। এর চেয়ে আর কি অন্ধকার-অজ্ঞতা হতে পারে । তা দিয়ে যদি অভাব ও চাহিদা মেটানো, প্রয়োজনে তা ব্যয় করা না যায়, তাহলে তা পাথর ছাড়া আর কি হতে পারে! চার. অন্য আরেক শ্রেণীর বোকা মানুষ আরো চরমে অজ্ঞতার চরমে উঠেছে। তারা যশঃ মান, প্রতিপত্তিকেই সবচেয়ে সৌভাগ্য বলে মনে করে। খ্যাতি, সম্মান ও প্রতি ঘরে তাদের নামের চর্চা তারা কামনা করে । তাদের খ্য হুকুমের দাস, শাসনের লাগাম তাদের হাতে আসুক এটাই তারা সর্বান্তকরণে কামনা করে। আপনারা তাদের দেখবেন যে, তারা সবসময় আয়নার দিকে তাকিয়ে থাকে আর নিজেদের প্রশংসা করে । অথচ তাদের কতিপয়ের ঘরে খাবারের বন্দোবস্তটুকু নেই। অন্য মানুষেরা ঘৃণার চোখে না দেখে, সে জন্য তারা তারা দামী দামী পোশাক পরিচ্ছদে অঢেল অর্থ ব্যয় করে। তারা সংখ্যাঃ অনেক। তারা সকলেই আল্লাহর পক্ষ থেকে গাফিল ও আঁধারের পর্দায় আবৃত রয়েছে। তাদের আত্মা অন্ধ হয়ে গেছে। হরেক রকম লোকের মধ্যে এমন লোকও আছে, যারা মুখে কালেমা অর্থাৎ 'লাইলাহা ইল্লাল্লাহু” স্বীকার করে । হয়ত মুসলমানদের ভয়ের কারণে [019199999 195 ৮/৬/৬%.91100001178.0017

— পৃষ্ঠা ৬৩ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।