মিশকাতুল আনওয়ার বা আলোর দীপাধার by ইমাম গাজ্জালী রহঃ
/ ৬৯
📝 লেখা 📖 পিডিএফ

মূল নাম মুহাম্মদ । উপাধি হলো হজ্জাতুল ইসলাম 1 গাজ্জালী জনুস্থানগত উপাধি। বর্তমান ইরানের খোরাসান প্রদেশের তুস জেলার তাহেরান শহরে ১০৫৮ খ্রিষ্টাব্দে ৪৫০ হিজরীতে ইমাম গাজ্জালী (র) জনুগ্রহণ করেন। দাদা সম্মানিত ব্যক্তি হলেও স্বীয় পিতা আহমদ তেমন প্রসিদ্ধ লোক ছিলেন না সে এলাকায় । বাল্যকালেই পিতৃহারা হন ইমাম গাজ্জালী (র)। তার পিতা শিক্ষা থেকে বঞ্চিত থাকলেও জ্ঞানের প্রতি আগ্রহ ছিল অনেক। তাই মৃত্যুর সময় উপস্থিত হলে তিনি ইমাম গাজ্জালী ও তার ছোট ভাই ইমাম আহমদ গাজ্জালীকে স্বীয় বন্ধুর হাতে তুলে দিয়ে অত্যান্ত আবেগের সাথে বলে যান যে, আমি নিজে লেখাপড়া করতে পারিনি। ইচ্ছা ছিল আমার এ সন্তানদেরক লেখাপড়া শিখাব। কিন্তু পরিতাপের বিষয় তা আর আমার পক্ষে সম্ভব হল না। তাই আমার বিশেষ অনুরোধ, তুমি আমার শিশু দুটিকে লেখাপড়া শিখিয়ে আমার অন্তিম বাসনা পূরণ করবে৷ অবুঝ দুটি শিশুকে আর নিজের সামান্য যা কিছু সম্পদ ছিল তিনি বন্ধুর হাতে তুলে দিলেন। বন্ধুও ছিলেন তারই মত একজন দরিদ্র ও দরবেশ মানুষ । বন্ধুর পুত্রদের প্রাথমিক লেখাপড়ার ব্যবস্থা নিয়ে তিনি ওসিয়ত পুর্ণ করলেন । প্রাথমিক স্তর শেষ হলে স্নেহের স্বরে তাদেরকে বললেন, তোমাদের পিতার প্রদত্ত সম্পদ শেষ হয়েছে, তোমাদের লেখাপড়া এবং ভরণপোষণের জন্য আমারও এমন সামর্থ নেই যা দিয়ে তোমাদের উচ্চ শিক্ষার ব্যবস্থা করব। [019199999 195 ৮/৬/৬%.91100001178.0017

— পৃষ্ঠা ৬ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।