৬৬ মিশকাতুল আনওয়ার বা আলোর দীপাধার যে, কাচ প্রদীপের মত এবং তাক কাচের মতো হয়েছে। এ সব আলোর একের চেয়ে অন্যটি শীর্ষস্থানীয় হলে তাকে %৯ 41০ 9৮ আলোর উপর আলো? বলা যেতে পারে। উপসংহার বিশ্বাসী, নবী ও ওলীদের অন্তঃকরণের বেলায় এ উপমা দেয়া চলে। কাফেরদের বেলায় খাটে না। কারণ, আলো কথাটি দ্বারা সৎপথে চলাকেই বুঝায় । সৎপথ থেকে বিভ্রান্ত হবে যে ব্যক্তি, সে বাতিল ও অন্ধকারাচ্ছান্ন। শুধু তাই নয় সে আঁধারের চাইতেও আধার । আধার না সত্য পথে চালাতে পারে, না সৎ পথে চালাতে পারে । কাফেরদের বুদ্ধি অন্ধ মত। ভ্রান্ত পথে চলতে সাহায্য করে তাদের বোধশক্তি । এদের উপমা হচ্ছে 8 . “গভীর সাগরের আধারে নিমজ্জিত লোকের মতো, তরঙ্গের পর তরঙ্গ এস ঢেকে ফেলে যাকে, আর তার উপরে মেঘমালা ছেয়ে রয়েছে ।” . ঢেউ তোলা সাগর হচ্ছে পৃথিবী । এ পৃথিবী ভীষণ বিপদ সন্কুল, দুঃখ দুর্যোগপূর্ণ, বিবর্তনে ভরা । যা মানুষকে অন্ধ করে দেয়। প্রথম ঢেউ হলো মোহ কামের ঢেউ, যা আত্মার পশুত্ ভাবকে উত্তেজিত করে এবং ইন্দ্রিয় স্বাধ ও পার্থিব আলো আকাংখা পূর্ণ করার জন্য তাকে মাতিয়ে রাখে । এ সব লোক দুনিয়ার আরাম আয়েশ ভোগ করে চতুষ্পদ পশুর মতো পানাহার করে। দোযখ তাদের ঠিকানা । সুতরাং, অবশ্য এই ঢেউ অন্ধকার হতে বাধ্য । হিং্রবৃত্তির ঢেউ হচ্ছে দ্বিতীয় ঢেউ। ইহা আন্মাহকে ক্রোধ, শক্রতা, পরশ্রীকাতরতা, হিংসা, কৃপণতা, গর্ব ও ধনাধিক্যের দিকে উত্তেজিত করে । এ ঢেউ অবশ্যই আধার হবে । বুদ্ধির শক্র হচ্ছে ক্রোধ । ইহা সর্বোচ্চ ঢেউ, কেননা, অধিকাংশ সময় দেখা গেছে যে, ক্রোধের ঢেউ উঠলে ইহা কামের চেয়েও বেশী ভয়ঙ্কর রূপধারণ করে। তখন বেমালুম ভুলে যায় মানুষ কামনা, লালসার কথা । ক্রোধকে দমাতে পারে না কামনা লালসা । অসৎ বিশ্বাস, কুচিন্তা ও মিথ্যা ধারণা হলো মেঘ । এটা ঈমান, কুরআন ও মারিফাতে হক হতে আলো অর্জন করার পথের পর্দা । কেননা, মেঘের ধর্ম হলো সূর্য কিরণকে ঢেকে রাখা । সর্ব প্রকার আধার ছেয়েছে বলে কুরআনে বলা হয়েছে [019199999 195 ৮/৬/৬%.91100001178.0017
— পৃষ্ঠা ৫৯ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।