মিশকাতুল আনওয়ার বা আলোর দীপাধার by ইমাম গাজ্জালী রহঃ
/ ৬৯
📝 লেখা 📖 পিডিএফ

মিশকাতুল আনওয়ার বা আলোর দীপাধার ৬৩ ৪। চিন্তামূলক আত্মা £ ইহা শুধু প্রজ্ঞাভিত্তিক বিষয়াদি গ্রহণ করে তাদের একত্র করে এবং পারস্পরিক আত্মিক পরিচিতি সৃষ্টি করে। যদি এতে দু'টো ফল বের হয়, তবে আবার তাদের একত্র করে এবং সঠিক ফল বের করে এবং তা থেকে চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করে। ৫। নবুওয়াতমূলক আত্মা £ এ জাতীয় আত্মা নবী ও কতিপয় ওলীর সাথে জড়িত। অদৃশ্যের জ্ঞান-বিজ্ঞান, পরকালীন বিধানাবলী এবং ্বর্স-মর্ত্যের সব জ্ঞান তাদের কাছে প্রকাশিত হয়। অবশ্য তৃতীয় চতুর্থ প্রকার আত্মা আন্নাহ প্রদত্ত কোন কোন জ্ঞান-বিজ্ঞান বুঝতে পারে না। পবিত্র কুরআন পাকের আয়াতে-এদিকে ইঙ্গিত করা হয়েছে “এমনিভাবে আমি আপনার কাছে আমার নির্দেশসহ রূহ পাঠিয়েছি । তা নাহলে আপনি জানতেন না যে কিতাব ও ঈমান কি? কিন্ত আমি এগুলো আলোস্বরূপ করেছি, যার সাহায্যে আমার বান্দাদের মধ্যে যাকে ইচ্ছে সৎপথ প্রদর্শন করি এবং অবশ্যই আপনি সোজা পথ প্রদর্শন করেন।” আরো একটি স্তর থাকা অসম্ভব নয় বুদ্ধির উপর, যার উপর এমন বস্তু প্রকট হয়, যা বুদ্ধির স্তরে প্রকাশ পায় না। চরম পূর্ণতা সকলেই বুঝতে পারে না। কোন কোন মানুষের বৈশিষ্ট্য এটা । কবিতার উল্লেখ করা যেত পারে উদাহরণ স্বরূপ। কবিতায় পারদর্শী একদল লোক। অপর দিকে অনেকেই কবিতার ছন্দ, গতি, মর্ম, লয়' ভাব দ্যোতনা সম্পর্কে একেবারে অজ্ঞ। কোন কোন লোক সুন্দর সুর মুঙ্ছনা, গীতি কাব্য গান রচনা করতে পারে। তারা এ সবের একচেটিয়া অধিকারী । তারা এ সকল সুর মুনা সৃষ্টি করতে পারে, কিন্তু এ সবের প্রতি যার বৌঁক ও প্রবণতা নেই, সে সুর শুনে সত্যি; তবে এতে তার মনে মাদকতা সৃষ্টি করে না। গানে মাতোওয়ারা ও সুরে উন্মাদ লোককে দেখে সে বিস্ময়বোধ করে এবং হাসে । এ পথের সব বিশেষজ্ঞরা তাকে রাগিনীর তত্জ্ঞান বুঝালেও সে বুঝবে না। ইহা আপনাদের উপলব্ধির জন্য একটা সাধারণ উদাহরণ । আপনিও নবুওয়াত মূলক আত্মার শামিল হয়ে যান। ওলীদের নবুওয়াত মুলক আত্মার অনেকটা দান করা হয়েছে। আপনি নিজে উপরোক্ত উপমা অনুধাবন করুন এবং জ্ঞানীদের দলভুক্ত হওয়ার চেষ্টা করুন৷ যোগ্যতা অর্জন করতে না পারলে কমপক্ষে ঈমান আনুন । কেননা পবিভ্র কালামে পাকে ইরশাদ হচ্ছে-_ [019199999 195 ৮/৬/৬%.91100001178.0017

— পৃষ্ঠা ৫৬ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।