দ্বিতীয় পরিচ্ছেদ আলোকজ্জল মানব আত্মার স্তর ১। ইন্দ্রিয়মূলক আত্মা $ এটা ইন্দ্রিয় কর্তৃক আনীত সংবাদ গ্রহণ করে। এটা জীবাত্মার মূল । এটা দৃষ্ট হয় দুধের শিশুর মধ্যে । ২। কল্পনামূলক আত্মা ঃ ইন্দ্রিয় কর্তৃক আনীত সংবাদকে এ আত্মা লিখে রাখে এবং নিজের কাছে সংরক্ষিত রাখে । প্রয়োজনবোধে প্রজ্ঞামূলক আত্মার নিকট পেশ করে। দুধের শিশুর রিকাশের প্রথম দিকে এ ভাব শিশুদের মধ্যে পাওয়া যায় না। এ জন্য শিশু কোন জিনিষকে দেখলে, তা পেতে চায়। কিন্তু জিনিষটি যখন তার নজরের বাইরে চলে যায়, তখন সে তা ভূলে যায় এবং তা পাওয়ার জন্য তার মন আকৃলি বিকুলি করে না। আস্তে আস্তে যখন সে বড় হতে থাকে, তখন সে জিনিষটির জন্য কান্নাকাটি আরন্ত করে এবং তা পেতে চায়। কারণ, এর ছবি তার কল্পনায় সুরক্ষিত হয়। কারো এ শক্তি আছে আর কারো আবার এ শক্তি নেই। পতঙ্গের মধ্যে এ শক্তি নেই বিধায় সে আগুনে পুড়ে মরে । সূর্যালোকের প্রতি তার প্রগাট অনুরাগ, তাই সে আগুনের ঝাঁপিয়ে পড়ে । প্রদীপকে সে সূর্য কিরণের একটি প্রশস্ত জানালা মনে করে। তাই ক্ষিপ্রতার সাথে সে আগুনের দিকে ধাবিত হয়, কষ্ট পায় পরিশেষে মরে যায়। যদি সে আগুন অতিক্রম করে আধারে প্রবেশ করে, তাহলেও বার বার আলোর দিকে ফিরে আসে । যদি পূর্বের ব্যথা তার স্মৃতিতে জাগরুক থাকতো, তবে সে আর আগুনের দিক ফিরে আসতো না। অন্যদিকে কুকুরকে একবার ছড়ি দিয়ে মারলে সে পরের বার ছড়ি দেখেই দ্রুত পালায়। ৩। প্রজ্ঞামূুলক আত্মা ঃ ইন্দ্রিয় ও কল্পনাকে এড়িয়ে ভাব বুঝার আত্মা হলো প্রজ্ঞামূলক আত্মা। এটা মনুষ্য সুলভ গুণ । ইহা পশু ও শিশুদের মধ্যে পাওয়া যায় না । এর ধারণা অবশ্যন্তাবী ও বিশ্বজনীন । বুদ্ধির আলোকে যেখানে চোখের দৃষ্টি শক্তির উপর প্রাধান্য দেয়া হয়েছে, সেখানে এ বিষয় উল্লেখিত হয়েছে। [019199999 195 ৮/৬/৬%.91100001178.0017
— পৃষ্ঠা ৫৫ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।