মিশকাতুল আনওয়ার বা আলোর দীপাধার by ইমাম গাজ্জালী রহঃ
/ ৬৯
📝 লেখা 📖 পিডিএফ

মিশকাতুল আনওয়ার বা আলোর দীপাধার ৫৯ এট অভিনব ব্যাখ্যা । আধ্যাত্মিক পথের পথিকগণই এর মর্ম বুঝতে পারবেন। অন্যরা এর মর্মোদ্ধার করতে পারবে না। এক ব্যক্তি নবী করীম (সা)-এর এই বাণী শুনলেন- “যে ঘরে কুকুর ও ছবি থাকে, সেখানে ফিরেশতা প্রবেশ করে না।” তবু সেই ব্যক্তি কুকুর ঘরে রাখলেন এবং বললেন- এই হাদীসের বাহ্যিক অর্থ নেয়া যাবে না, বরং নবী করীমের কথার প্রকৃত অর্থ হলো ঃ অন্তরের ঘরকে ক্রোধের কুকুর থেক পরিষ্কার কর । কেননা, তা ফিরেশতাদের আলোর পথে বাধা জন্মায় । অন্য একজন প্রথমত এই হাদীসের বাহ্যিক অর্থ অনুসারে এ নির্দেশ পালন করেন এবং বলেন যে, কুকুর তার আকৃতির জন্য কুকুর নয় বরং বাতিনী দিক দিয়ে সে হিংস্্। এ ঘরকে যদি মানুষের দেহের বাসস্থান, বাহ্যিক কুকুর হতে মুক্ত রাখার প্রয়োজন হয়, তবে মানুষের হৃদয় মনকে যা তার আসল সত্তার বাসস্থান, অধ্যাত্মিকভাবে কুকুরের হিংস্বতা হতে মুক্ত রাখার আরো বেশী প্রয়োজন । যাহির-বাতিন উভয়ের মধ্যে যে ব্যক্তি সমব্যয় সাধন করতে পারে, সে-ই কামিল। কামিল সেই ব্যক্তি, যার জ্ঞানের আলো তার ভক্তির আলোকে নির্বাপিত করে না। পূর্ণ আধ্যাত্মিক অন্তদৃষ্টি থাকা সত্ও কামিল ব্যক্তি এ জন্যই শরীয়তের সামান্য আদেশ নিষেধকেও অবজ্ঞা করে না। ক. কতিপয় তরীকা পন্থী শরীয়তের বাহ্যিক নিয়মাবলীকে গালিচার মতো ভাজ করে রাখে, এটা তাদের মারাত্মক ভুল। খ. তাদের অনেকেই আবার নামায পড়া ছেড়ে দেয় এবং বলে- “আমরা তো সর্বদাই বাতিনী নামায পড়ছি। গ. আবার তাদের মধ্যে কেউ বলে, “আমাদের কাজ কর্মে আল্লাহ তা'আলার কোনই প্রয়োজন নেই ।” ঘ. কারো কথা, “মানুষের মন পাপে ভরা তাই তাকে পবিত্র রাখা সম্ভব নয় এবং কাম-ক্রোধের নিমূল করারও প্রয়োজন নেই। কারণ, ওগুলো ত্যাগ করার জন্য সে আর্দিষ্ট হয়নি বলে সে বিশ্বাস করে । এ সকল ধারণা মূলত মূর্খতা ও পদন্থলন মাত্র । শয়তান তাকে আত্ম অহঙ্কারের রশিতে আষ্টেপৃষ্টে বেধেছে। আমরা এবার জুতোর ব্যাখ্যার দিকে যাই। জুতো খুলা মানে উভয় জাহানের সাথে সম্পর্ক ত্যাগ করা। আভ্যন্তরীণ সত্যের যোগাযোগ আছে [019199999 195 ৮/৬/৬%.91100001178.0017

— পৃষ্ঠা ৫২ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।