মিশকাতুল আনওয়ার বা আলোর দীপাধার by ইমাম গাজ্জালী রহঃ
/ ৬৯
📝 লেখা 📖 পিডিএফ

মিশকাতুল আনওয়ার বা আলোর দীপাধার ৫৭ ইহকাল ও পরকাল একে অপরের বিপরীত । কখনো এ দু'টোকে বর্জন করা আবার কখনো অর্জন করা সন্তব। কা'বার দিকে ফিরার সময় জুতো খোলা, হজ্জের জন্য ইহরাম বীধা হচ্ছে বর্জন করার উপমা! আমরা আল্লাহ দরবারে অগ্রসর হয়ে বলছি যে, এই দরবারে যদি এমন. কিছু থাকে, যার ছারা বিভিন্ন বিজ্ঞান মানুষের হৃদয় ফলকে অঙ্কিত হয়, তাহলে তার উপমা হচ্ছে কলম । এদের মধ্যে যদি এমন বস্তু হয়, যা অঙ্কিত জ্ঞানের সাথে মিলিত হতে পারে, তা হলে তাদের উপমা হচ্ছে ফলক, গ্রন্থ এবং উজ্জল সহীফা । বিজ্ঞানের নকশার চাইতে বেশী যদি কোন বস্ত থাকে, যা তাকে বাধ্য করে কাজ করতে, তবে তার উপমা হচ্ছে হাত। হাত, ফলক, কলম ও গ্রন্থ বিজড়িত দরবারের যদি কোন নির্দিষ্ট শৃঙ্খলা থাকে, তবে তার উপমা হচ্ছে আকৃতি, রূপ । মনুষ্য আকৃতির অনুকরণে যদি নির্দিষ্ট শৃঙ্খলা অনুসারে গঠিত হয়, তাহলে এর এঁ রূপ আকৃতি হবে রাহমানের আকৃতি অনুসারে । আল্লাহর আকৃতি অনুসারে এবং রাহমানের আকৃতি অনুসারে কথা দুটোর মধ্যে যথেষ্ট পার্থক্য আছে। ইলাহীর আকৃতির উপর প্রতিষ্ঠিত রহমতে ইলাহী এ আকৃতির সাথেই বিজড়িত। আল্লাহ তাআলা হযরত আদম (আ)-এর প্রতি তা প্রদর্শন করেন এবং তাকে সমস্ত জগতের সর্ব প্রকার সংক্ষিপ্ত আকৃতি দান করেন৷ এক কথায় আদম হলেন এক সংক্ষিপ্ত পৃথিবীর নমুনা । আদমের আকৃতি আল্লাহর আকৃতির লিপিতে লিপিবদ্ধ হযেছিল। তা অবশ্য আক্ষরিক ছিল না। কেননা, তার লেখা বর্ণের উর্ধবে। আল্লাহর এ করুণা না হলে আদম সন্তান তাদের পালনকর্তাকে জানতে পারতো না। যে নিজেকে চিনেছে, সে তার পালনকর্তাকে চিনেছে। রহমতের এ রূপ মর্মার্থ হওয়ায় আদম রহমানের ৮ আল্লাহর আকৃতিতে নন। ইলাহী, রহমান, মালিক, রব্ব এক নয়। এ জন্যই তিনি তাদের কাছে অর প্রথা করতে বলেছেন- “আপনি বলুন! আমি মানব জাতির প্রভু, ভি জাতির ইলাহীর কাছে আশ্রয় প্রার্থনা করছি।” [019199999 195 ৮/৬/৬%.91100001178.0017

— পৃষ্ঠা ৫০ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।