মিশকাতুল আনওয়ার বা আলোর দীপাধার by ইমাম গাজ্জালী রহঃ
/ ৬৯
📝 লেখা 📖 পিডিএফ

মিশকাতুল আনওয়ার বা আলোর দীপাধার ৫৩ পবিত্র জগতের বড় বড় ময়দান অতিক্রম করতো! ইন্দ্রিয় ও কল্পনা ছাড়িয়ে উচ্চতর জগতকে পবিত্র বলা হয়। যেখান থেকে কেউ বের হয় না এবং অপরিচিত কেউ ভিতরে প্রবেশ করে না। যাকে “হাষীরাতুল কুদস' অর্থাৎ বেহেশত বলা হয় । আমরা পবিত্র আলোয় স্নাত মানুষের আত্মিক শক্তিকে অধিকাংশ সময় “ওয়াদিল মুকাদ্দাস' বলে থাকি । “হাযীরাত* শব্দটি বহু স্তরকে টেনে আনে । এ সব শব্দ অন্তদৃষ্টি সম্পন্ন লোকের কাছে অবোধগম্য নয়। এখন এ শব্দমালার ব্যাখ্যা করতে গেলে আমরা আমাদের আলোচনা নয়। এখন এ শব্দগুলোর ব্যাখ্যা করলে আমরা আমাদের মূল আলোচনা থেকে দূরে সরে পড়বো । তাই আসুন, আমরা শব্দার্থ রেখ মুল আলোচনা দিকে অগ্রসর হই। আমরা ইতিপূর্বে বলেছি যে, ইন্দ্রিয় জগত হচ্ছে স্বীয় জগতের সিঁড়ি । এ উর্ধগতির মূল লক্ষ্য হচ্ছে- সরল, খজু পথে চলা । ধর্ম বা হিদায়েতের মনযিল বলা হয় একে । উভয় জগতের মধ্যে কোন সম্বন্ধ না থাকলে, এক জগত হতে অন্য জগতের দিকে আরোহণ করার প্রয়োজন হতো না। আল্লাহ পাকের করুণায় ইন্দ্রিয় জগতকে স্বগীয় জগতের বিপরীত করে সৃষ্টি করা হয়েছে। এ কারণেই এ জড় জগতের এমন কোন সৃষ্টি নেই যা স্বগীয়ি জগতের কোন কিছুর প্রতীক বা উপমা নয়। সময় ভেদে এখানকার একটি সৃষ্টির স্বর্গীয় জগতের কয়েকটি সৃষ্টির উপমা হতে পারে । ঠিক তেমনি স্বর্গীয় জগতের একটি জিনিষ এ দৃশ্যমান জগতের অনেক জিনিষের উপমা হতে পারে । উপমা হয় দুয়ের মধ্যে কো না কোন পারস্পরিক সম্পর্ক স্থাপিত হলেই । এটার সংখ্যা নিরূপণ করা দুঃসাধ্য । এ কাজ মানুসের সাধ্যের বাইরে । এ কাজের জন্য যথেষ্ট নয় মানুষের ক্ষণস্থায়ী জীবন। আমি বক্তব্য সংক্ষেপে বর্ণনা করতে চাই । ফলে অল্প হতে বহুর প্রমাণ গড়ে উঠতে পারে । এভাবে রহস্য উপলব্ধির দ্বার উন্মুক্ত হবে আপনাদের সামনে । ফিরেশতা বলে স্বর্গীয় জগতের জ্যোতিস্ক পদার্থকে ৷ এঁ পদার্থ থেকে মানবিক হের উপর আলো বিচ্ছরিত হয়৷ যার জন্য তাদেরকে 'রবব" বলা হয়। এ দৃষ্টিকোন থেকে আল্লাহ হচ্ছেন “রব্বুল আরবাব+। আলো বিকিরণ পথের বিভিন্ন স্তর আছে। দৃশ্যমান জগতে জ্যোতি আলোর উপমা চন্দ্র, সূর্য, নক্ষত্র । প্রথমে নক্ষত্রের স্তরে পৌঁছে এ পথের [019199999 195 ৮/৬/৬%.91100001178.0017

— পৃষ্ঠা ৪৬ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।