মিশকাতুল আনওয়ার বা আলোর দীপাধার by ইমাম গাজ্জালী রহঃ
/ ৬৯
📝 লেখা 📖 পিডিএফ

৫০ মিশকাতুল আনওয়ার বা আলোর দীপাধার আমি শীগগীরই তাদের আমার নিদর্শনাবলী দিগত্ত বলয়ে ও তাদের অন্তঃকরণে প্রদর্শিত করব । প্রথম শ্রেণীর মানুষ আল্লাহর প্রত্যক্ষ সঙ্গা আছে এবং দ্বিতীয় শ্রেণীর লোকেরা তার কাজ থেকেই তাকে ধারণা করে। প্রথম আল্লাহর দোস্তদের স্থান। দ্বিতীয় দৃঢ় বুদ্ধিমানদের । এ দু'শ্রেণী ছাড়া আর সবই গাফিল উদাসীন! এখন আপনারা উপলব্ধি করছেন যে, আলোর জন্য প্রতিটি জিনিষ প্রত্যক্ষ গোচর হয় । আবার অন্তর্চক্ষুর নিকট যখন জিনিষ সুস্পষ্টরূপে ভেসে ওঠে, তখন আল্লাহর সাহায্যেই তা ভেসে ওঠে । অতএব, তিনি সবাইর সাথে সংযুক্ত রয়েছেন, বিমুক্ত নন। তীর কাছ থেকেই সব প্রকাশিত হয় । তবে উভয়ের মধ্যে পার্থক্য লক্ষণীয়-আলোর অপসারণে আঁধার, আধারের তিরোধানে আলোর আবির্ভাব । এশি আলো নিভে না, কখনো অন্তমিত হয় না। এটা সব কিছুর সাথে বিরাজমান ।. আল্লাহর অন্তর্ধান যদি সম্ভব হতো, তাহলে একাকার হয়ে যেতো আকাশ-পাতাল, স্বর্গ-মর্ত ধ্বংস হতো! কিন্তু তানা হয়ে বস্তু সব সময় একই আকারে দেখা দেয়। এর কারণ সৃষ্টিকর্তা এক আল্লাহ । সব সময় সর্বকালের জন্য সব জিনিষই তার প্রশংসা করে । এতে চলার পথ গোপন থাকে এবং সৃষ্টির পার্থক্য দুর হয়। প্রত্যেক সৃষ্টিকে তার বিপরীত সৃষ্টি থেকে জানা যায় । যার বিপরীত নেই, বিরুদ্ধে কিছু নেই; তাকে জানা বড় কঠিন। আল্লাহ পাক নিজেকে বেশী প্রকাশ করার কারণে সৃষ্টি থেকে গোপন রয়েছেন। তার নিজের আলোর তীব্রতর জন্যই তিনি সব দৃষ্টি শক্তির বাইরে রয়েছেন । তিনি মহান, তিনি পবিত্র । এ আলোচনা থেকে এ কথা পরিষ্কার হয়ে উঠেছে যে, মহান আল্লাহ কোন জিনিষের সাথে আবদ্ধ নন, বরং তিনি সব জিনিষের সাথে রয়েছেন। তিনি সর্বত্র বিরাজমান স্থানের সাথে তার সন্বন্ধ নেই। তিনি প্রতেক সৃষ্টি সত্তায় আছেন এবং প্রতিটি সৃষ্টিকে সকলের গোচরীভূত করেছেন। থাকতে পারেন না। এ জন্যই বলা হয়, তিনি সর্ব সৃষ্টির সাথে আছেন। তাদের এ পথ পরিত্যাগ করাই উত্তম, যাদের এসব বুঝার ক্ষমতা ও সহনশীলতা নেই । কেননা, প্রতিটি জ্ঞানের জন্য বিশেষজ্ঞ রয়েছেন। যে বিষয়ের জন্য যাকে সৃষ্টি করা হয়েছে, সে বিষয়ই তার জন্য সহজ । [019199999 195 ৮/৬/৬%.91100001178.0017

— পৃষ্ঠা ৪৩ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।