মিশকাতুল আনওয়ার বা আলোর দীপাধার by ইমাম গাজ্জালী রহঃ
/ ৬৯
📝 লেখা 📖 পিডিএফ

মিশকাতুল আনওয়ার বা আলোর দীপাধার ৪৩ মূল রহস্য আমার বিশ্বাস আদি স্বর্গীয় আলো ছাড়া অন্য সব জিনিষকে আলো বলা উপমা মাত্র । কারণ এদের সবাই অসহায় । নিজস্ব কোন আলো নেই এদের । প্রত্যেকের আলো অপর সত্তা থেকে ধার করা, অন্য স্থান হতে সংগৃহীত । অতএব এদেরকে সত্যিকার অর্থে নয় উপমা হিসাবে আলো বলা যেতে পারে । উদাহরণ স্বরূপ বলা যায় যে, যদি কোন ব্যক্তি অপর এক ব্যক্তির কাছ থেকে পোষাক, অশ্ব জিন ধার করে, তারপর সে এঁ কাপড় পড়ে ঘোড়ার পিঠে চড়ে জিন কষে ধরে, তাহলে এই ব্যক্তি কি প্রকৃত পক্ষে এশ্বর্যশালী হবে, না উপমাচ্ছলে বলা হবে? একে খশ্বর্যশালী বলা কেবল উপমা স্থলেই যুক্তিযুক্ত । আসলে কিন্তু এ ব্যক্তি আগের মতোই দরিদ্র বিবেচিত হবে । যে ব্যক্তি ধার ফেরত নিতে পারে এবং যার নিকট হতে তা শুরু হয়েছিল, সেই ধার দাতাই হচ্ছে প্রকৃত এশ্বর্ষশালী। আমাদের বুঝতে হবে যে, মূলত আন্মাহই হচ্ছে আলো। তার পবিত্র হাতে আলোর সৃষ্টি ও পরিণতি । তিনি সর্বাথে আলো দান করেন। এতে অন্য কেউ শরীক নেই। তবে কেবল শাব্দিক অর্থে শরীক আছে । একটি উদাহরণের সাহায্য নিলে কথাটি স্পষ্ট হবে। সম্রাট, সামন্ত রাজাদেরকে উপাধি ও তার জায়গীর দান করে থাকেন। সামন্ত রাজাদেরকে উপাধি ও তার জায়গীর দান করে থাকেন। সামন্ত রাজা এ কথা সত্য বলে জানেন যে, তার উপাধি ও জায়গীরের প্রকৃত মালিক তিনি নন, সম্রাট । অনস্তিত্র আধার হতে অধিক আর কোন আধার নেই। তাই যে আধার ছড়িয়ে দেয়, তাকে দু'চোখে দেখতে পায় না বলেই “অন্ধকারাচ্ছন্রকারী' বলা হয়। আসলে তিনি নিজে বিলুপ্ত নন, সুপ্ত নন, জাগ্রত । তার যে সন্তা নিজে বিলুপ্ত, সুপ্ত, অন্যকে অস্তিতৃও দিতে পারে না, তাকে আধারই বলা যুক্তিযুক্তি। এ থেকে বুঝা যায় যে, প্রকৃত সত্তা আল্লাহ্‌ এবং প্রকৃত আলো তিনিই । আল্লাহকে আলো বলাও একটি উপমামাত্র। কেননা তিনি আলোর সৃষ্টি কর্তা । আলো হচ্ছে তারই সৃষ্ট । অতএব ত্রষ্টা ও সৃষ্ট বস্ত এক হতে পারে না। এটা মানুষকে বুঝার জন্য একটি উদাহরণ মাত্র। এ কারণেই ধকাংশ কুরআন ভাষ্যকার “সুর' মানে “আলো দানকারী" বলেছেন। [019199999 195 ৮/৬/৬%.91100001178.0017

— পৃষ্ঠা ৩৬ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।