৪০ মিশকাতুল আনওয়ার বা আলোর দীপাধার হবে, তখন মানুষের নিকট স্বর্গীয় জগতের দ্বার উন্মুক্ত হবে এবং সে তখন স্বর্গীয় আলোয় উদ্ভাসিত হবে । যা মানুষের চিন্তা-ভাবনার নিম্নস্তরে তা পৃথিবী, আর যা তার চিন্তাধারার উর্ধে বিদ্যমান, তা-ই তার কাছে আকাশ । যে ব্যক্তি আল্লাহ্র নৈকট্য লাভের আশায় এ পথে চলে, তার জন্যই এ পথটি হচ্ছে প্রথম মিরাজ । মানুষ নিম্ন তর জগতের অধম | আবার সে উচ্চতর জগতেও প্রবেশ করতে পারে । আল্লাহ্র সাথে ফিরেশতার সম্পর্ক রয়েছে বলে তারা স্বগয়ি জগতের অন্তর্ভুক্ত । অবশ্যই তাদের কেউ কেউ নিম্ন তর জগতের দিকেও ধাবিত হয় । এ জন্যই নবী করীম (সা) বলেছেন- আল্লাহ তা'আলার সৃষ্টিকে আধারে সৃষ্টি করেন, অতপর তাতে আপন আলো জ্যোতি বিস্তার করেন ।' তিনি আরও বলেন- আল্লাহ্র এমন কতিপয় ফিরেশতা রয়েছে, যারা মানুষের কর্ম সম্পর্কে মানুষের নিজেদের চাইতেও বেশী ভালো জানে । নবীগণ স্বীয় জগতে আরোহণ করতে পারেন এবং সেখান থেকে তারা অদৃশ্য জগত দেখতে পান । যে ব্যক্তি স্বগীয় জগতে আছেন, তিনি আল্লাহ্র অতি নিকটেই আছেন। তাই তিন অদৃশ্য জগত দেখতে পাচ্ছেন। স্বগীয় জগত হতেই এই পৃথিবীর সব কিছু বৃত্তের মতো ঘোরপাক খাচ্ছে। এ দুটি জগতের সম্পর্ক হচ্ছে- ছায়া-কায়া, ফল-ফলাধারী বৃক্ষ ও কারণ কর্তার মধ্যকার সম্পর্কের মতো । পৃথিবী হচ্ছে স্বর্গীয় জগতের বিমূর্ত প্রতিক। এ সম্পর্কে মিশকাত, মিছবাহ ও শাজারার আলোচনা দ্রষ্টব্য । যে এ সব আলোচনা বুঝতে পারবে, সে পবিত্র কুরআনের উপমা অতি সহজেই বুঝতে পারবে। অনুধাবন করুণ আমি বলছি “যে বস্তু নিজেকে এবং অন্যকে দেখতে পায় এ কথা না বলে বরং যে বস্তু অন্যের উপর প্রভাব বিস্তার করে তাকে আলো বা উজ্জল প্রদীপ বলাই উত্তম। কেননা এর আলো অন্যের প্রতিও প্রতিফলিত হয়। রাসূল করীম (সা)-এর মধ্যে এ বৈশিষ্ট্য ছিলো, নবীগণ সবাই প্রদীপ । আলিমরাও তাই । তবে উভয়ের মধ্যে যথেষ্ট পার্থক্য রয়েছে৷ লক্ষ্যনীয় বিষয় দৃষ্টি শক্তির আলো যা থেকে বের হয়, তাকে যদি উজ্জল প্রদীপ বলা হয়, তাহলে যা থেকে এ প্রদীপ নিজে আলো প্রাপ্ত হয়, তাকে অগ্নি বলা [019199999 195 ৮/৬/৬%.91100001178.0017
— পৃষ্ঠা ৩৩ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।