মিশকাতুল আনওয়ার বা আলোর দীপাধার by ইমাম গাজ্জালী রহঃ
/ ৬৯
📝 লেখা 📖 পিডিএফ

৩৮ মিশকাতুল আনওয়ার বা আলোর দীপাধার ছোট বড় কোন কিছুই এ থেকে বাদ পড়বে না বরং সবই গণনা করা হয়েছে। কিয়ামতের ময়দানে মানুষকে বলা হবে 8 আমি তোমার চোখের আবরণ খুলে দিলাম । তাই আজ তোমার দৃষ্টি শক্তি প্রথর হলো । কল্পনা বিলাসী ও অন্ধ বিশ্বাসী লোকেরা তখন বলে উঠবে- প্রভু! আমরা আপনার সব নির্দেশ মেনে নিচ্ছি। আমাদের দৃঢ় প্রত্যয় জন্মেছে। আমাদের আবার পৃথিবীতে ফিরিয়ে দিন । আমরা সৎকাজ করবো । বুদ্ধির দর্শন এক নয় বরং ভিন্ন ভিন্ন বুদ্ধি সত্যিই অদৃশ্যকে দেখতে পায় । কিন্তু দৃষ্ট বস্তুগুলো একই স্তরের হয় না। কোন কোন জিনিষ সম্পর্কে তার জ্ঞান স্বতঃসিদ্ধ। যেমন_- একই বস্তু প্রাচীন ও নবীন হতে পারে না। একই জিনিষ অস্তিত্‌ ও অনস্তিত্‌ হতে পারে না । একই কথা সত্য ও মিথ্যা হতে পারে না। আবার যেখানে শব্দের বিশেষ অর্থ পাওয়া যায় সেখানেই তার সাধারণ অর্থও পাওয়া যায়। এটাও জ্ঞান স্বতঃসিদ্ধ । কালো কথাটি বললেই রংয়ের ধারণা আসে । মানুষ বললেই প্রাণীর ধারণা আসে । এসবও বুদ্ধির ক্ষেত্র। কিন্তু এর উল্টো দিকটা বুঝানো স্বাভাবিক নয়, মানে রং বললে শুধু কালোকেই বুঝায় না, প্রাণী বললে কেবল মানুষকেই বুঝায় না। বুদ্ধি ওতপ্রোতভাবে জড়িত নয় কোন কোন বিষয়ের সাথে । তখন একে জাগ্রত করতে হয়; লৌহার উপর আঘাত করে এর স্কুলিঙ্গ বের করতে হয়। দার্শনিকদের কালাম দিয়ে উৎসাহিত করতে হয়। তখনই মানুষ আলোয় স্নান করে বাস্তব জ্ঞান লাভ করে। সাধারণভাবে আল্লাহ্র কালাম এবং বিশেষভাবে আল-কুরআন সর্বশ্রেষ্ঠ দর্শন। পবিত্র কুরআনের আয়াতের সাথে বুদ্ধির তেমন সম্পর্ক, যেমন-_ সূর্যালোকের সাথে দৃষ্টি শক্তির সম্বন্ধ । এই সূর্যালোক দ্বারা দৃষ্টি শক্তির কাজ সাধিত হয়। তাই একে যেমন “আলো” বলা হয়, কুরআনকেও সেরূপ যথার্থভাবে “আলো” বলা হয়। কুরআন হচ্ছে সূর্যালাকের মতো এবং বুদ্ধি হচ্ছে চোখের আলোর মতো । এটা হৃদয়ঙ্গম হলেই আল্লাহ্‌র নিম্নোক্ত কালামের অর্থ সহজে বুঝা যায়। [019199999 195 ৮/৬/৬%.91100001178.0017

— পৃষ্ঠা ৩১ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।