৩৪ মিশকাতুল আনওয়ার বা আলোর দীপাধার বলা হয়। অর্থাৎ যে গুণ দ্বারা বুদ্ধি-বিবেক সম্পন্ন লোককে দুধের শিশু, উমাদ ও চতুষ্পদ জানোয়ার হতে পৃথক করা যায়, তাকেই চোখ বলে। সর্বসম্মত পরিভাষায় এটা “বুদ্ধি” বলে অভিহিত । আমি মনে করি প্রকাশ্য চোখের চাইতে বুদ্ধিকেই আলো বলা অত্যন্ত সমীচীন । কারণ, বুদ্ধি উপরে উল্লিখিত সাতটি দোষ হতে একেবারে মুক্ত । মানুষের চোখ ও বুদ্ধির মধ্যে পার্থক্য চোখ ও বুদ্ধির মধ্যে সাতটি পার্থক্য রয়েছে। নিম্নে তার বিশদ বর্ণনা করা হচ্ছেঃ ১. চোখ নিজেকে দেখতে পায় না। নিজের গুণেরও সে সম্যক জ্ঞান রাখে । বুদ্ধিতে জ্ঞান ও শক্তি অন্তনিহিত রয়েছে। ইহা শুধু নিজের জ্ঞান সম্বন্ধিই সজাগ নয় বরং এর জ্ঞান সন্বন্ধীয় জ্ঞান, এর জ্ঞান সম্বন্ধীয় জ্ঞানের জ্ঞান এভাবে অনেক দূরের জ্ঞান সম্বন্ধে সচেতন। ২. চোখ অতি নিকটবর্তী ও অতি দূরবর্তী বস্ত দেখিতে পায় না। কিন্তু বুদ্ধির কাছে “নিকট দুর” সমান । ইহা চোখের নিমিষে আকাশে যেতে পারে আবার পাতালেও প্রবেশ করতে পারে । ইহা বস্তুর নিকট দুর এর ধারে কাছেই শুধু নয় বরং সর্বত্র বিরাজমান । বুদ্ধি, বোধশক্তি, আন্রাহ্র মহাসমুদ্রের একটি মাত্র নমুনা । ইহা মুলবস্ত আল্লাহ্র সাদৃশ্য হতে পারে, কিন্তু সমান হতে পারে না। এ থেকে “আল্লাহ্ হযরত আদম (আ)-কে আপন আকৃতিতে সৃষ্টি করেছেন ।' ০৮০০০ 1% ডড এ | হাদীসটির অর্থ আমাদের কাছে স্পষ্ট হয়ে ফুটে উঠে। অর্থাৎ এখানে আদম (আ)-কে আল্লাহ্র আকৃতির সাদৃশ্য বলা হযেছে, সমান বলা হয়নি। মুহাদ্িসগণের মতে হাদীসের ০১৯০ শব্দের মানে “গুণ' | কেননা আন্নাহর কোন সুরত নেই । ব্যাকরণের দিক থেকে এখানে শব্দের সর্বনামটি নিকটে উল্লেখিত “আদম" এর দিকে প্রত্যাবর্তন করবে, দুরে বর্ণিত আল্লাহর'র দিকে নয়। হাদীসটির অর্থ দীড়াবে এই- “আল্লাহ্ তার নিজস্ব আকৃতিতে একক, অদ্বিতীয়! তার মতো কোন সৃষ্টিই নেই। ৩. পর্দার আড়ালের বস্ত চোখ দেখতে পায় না। কিন্তু বোধশক্তি আকাশের অভ্যন্তর, ফিরেশতা জগত পর্যন্ত আপনজনের মতো পরিভ্রমণ করে বেড়ায়। বস্তুর প্রকৃত অবস্থা জানতে পারে। তার সামনে যবনিকার [01919999919 ৮/৬/৬%.91100001178.0017
— পৃষ্ঠা ২৭ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।