৩০ মিশকাতুল আনওয়ার বা আলোর দীপাধার বুখারী ও মুসলিমের সনদ গ্রহণ করেন। হাফিয ইবৃন আসাকের এ প্রসঙ্গে লেখেন- সহীহ বুখারী অধ্যয়ন করেছিলেন ইমাম গাজ্জালী আবু ইসমাঈল হাফ্সীর কাছে। সর্বশেষ কিতাব রচনা ইমাম গাজ্জালী (রে) শেষ জীবনে পুরোপুরি দরবেশী অবলম্বন করেছিলেন এবং রাতদিন শুধু রিয়াযত মোজাহাদায় কাটাতেন, তথাপি রচনা গ্রন্থনার কাজ সম্পূর্ণভাবে বন্ধ করেননি । উসুলে ফিকাহর মধ্যে “ুস্তাশফা' যা অত্যন্ত উচ্চ পর্যায়ের রচনা, তিনি ৫০৪ হিজরীতে সেটি প্রণয়ন করেন। 'মুস্তাশফা রচনার একবছর পরই তিনি ইন্তেকাল করেন। এটি তার সর্বশ্রেষ্ঠ গ্রন্থ। পরলোকগমন ৫০৫ হিজরী ১৪ই জুমাদাসসানী তারিখে তাহেরান নামক স্থানে ইমাম সাহেব ইন্তেকাল করেন এবং সেখানেই তাকে সমাহিত করা হয়। ইব্ন জউযী তার সমাধির বর্ণনা তার ভাই ইমাম আহমদ গাজ্জালী থেকে রিওয়ায়াত করেছেন_ সোমবার দিন ভোরে ইমাম সাহেব ঘুম থেকে উঠেন । ওযু করে নামায আদায় করেন এবং কাফনের কাপড় আনিয়ে চোখে মুখে ঘষে বলেন, মালিকের হুকুম শিরোধার্ষ । একথা বলেই পা লম্বা করে বিছিয়ে দেন এবং কিছুক্ষনের মধ্যেই পরলোকে চলে যান। ইমাম সাহেবের ইন্তিকালে সমগ্র ইসলামী জগত শোকাভিভূত হয়ে পড়ে । অধিকাংশ কবি শোকর্গাথা রচনা করেন। সন্তান সন্ততি ইমাম সহেবের পুত্র সন্তান ছিল না। কয়েকজন কন্যা সন্তান ছিল। তাদের একজনের নাম সাতুল সিনা । তীর সন্তানদের বংশধারা সুদীর্ঘকাল অব্যহত থাকে । কাইয়্্যুমী শেখ মজদুদ্দীন থেকে ইমাম সাহেবের উপাধি সংক্রান্ত একটি রিওয়ায়াত উদ্ধৃত করেছেন তার কিতাবুল মিসবাহ গ্রন্থে । তাতে বলা হয়েছে যে, শেখ মজদুদ্দীন ষষ্ঠ পুরুষে সাতুল সিনার সন্তান ছিলেন এবং ৭১০ সাল পর্যন্ত জীবিত ছিলেন । [019199999 195 ৮/৬/৬%.91100001178.0017
— পৃষ্ঠা ২৩ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।