মিশকাতুল আনওয়ার বা আলোর দীপাধার by ইমাম গাজ্জালী রহঃ
/ ৬৯
📝 লেখা 📖 পিডিএফ

মিশকাতুল আনওয়ার বা আলোর দীপাধার ২৯ মাদরাসা হয়ে যাবে, কিন্তু আপনি যেমন জাতির অনুসরণীয় আপনার অবস্থানও এমন শহরেই হওয়া উচিত, যেটি হবে সমগ্র ইসলামের কেন্দ্র। তাতে করে বিশ্বের সর্বস্থানের লোকজন সহজে যেগাযোগ করতে পারবে । বস্তুত এমন জায়গাটি হল- শুধুমাত্র দারুস সালাম বাগদাদ । অতএব আপনার মত বিজ্ঞ লোকের পক্ষে এখানেই থাকা উচিত, অন্য কোথাও নয়। ইমাম গাজ্জালী রে)-এর বাগদাদে যাওয়া জন্য অপারগতা প্রকাশ ইমাম সাহেব শাহী নির্দেশের উত্তরে সুদীর্ঘ পত্র লেখলেন এবং বাগদাদ গমনে অপারগতার কয়েকটি কারণ উল্লেখ করলেন। ১. এখন তুসে দেড় শতাধিক শিক্ষার্থী আমার কাছে বিভিন্ন বিষয়ে শিক্ষা গ্রহণ করছে, বাগদাদে স্থানান্তর যাদের জন্য নিতান্ত কষ্টকর। ২. পূর্বে বাগদাদে ছিলাম, তখন আমার পরিবার পরিজন ছিল না। এখন সন্তানাদি ও পরিবার পরিজন রয়েছে, তাদের বাগদাদ নিয়ে যাওয়া সম্ভব নয়। ৩. মকামে খলীলে দাড়িয়ে অঙ্গীকার করেছি, আমি কখনও বাহাস বিতর্কে জড়াব না; অথচ বাগদাদে বাহাস-বিতর্ক ছাড়া কোন পথ নেই । তা ছাড়া খলীফার দরবারে সালাম করতে যেতে হবে, যা আমি পসন্দ করি না। সর্বোপরি আমি বেতন গ্রহণ করতে পারব না, অথচ আমার সংসার চলনোর মত কোন সম্পত্তিও বাগদাদে নেই। যাই হোক, খিলাফত ও সালতানাতের পক্ষ হতে অনেক চেষ্টার পরও তুস ত্যাগ করলেন না এবং ইমাম সাহেব অধ্যাপনা গ্রহণে পরিষ্কার অস্বীকৃতি জ্ঞাপন করলেন। হাদীসের অধ্যয়ন সমাপ্তি ইমাম গাজ্জালী €র) ছাত্র জীবনে হাদীস শাস্ত্রের অধ্যয়ন সমাপ্ত করেননি । শেষ বয়সে তা সমাপ্ত করে নিতে স্থির করলেন। সে সময় একজন বিখ্যাত মুহাদ্দিস ছিলেন- হাফিয ওমর ইবৃন আবুল হাসান যওয়াসী । ভাগ্যক্রমে তিনি তুসে আগমন করেন । আর ইমাম গাজ্জালী (র) তাকে নিজের মেহমান হিসাবে বরণ করে নিলেন এবং তারই নিকট হতে [019199999 195 ৮/৬/৬%.91100001178.0017

— পৃষ্ঠা ২২ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।