মিশকাতুল আনওয়ার বা আলোর দীপাধার by ইমাম গাজ্জালী রহঃ
/ ৬৯
📝 লেখা 📖 পিডিএফ

২৮ মিশকাতুল আনওয়ার বা আলোর দীপাধার নানা রকম আপত্তি লেখে পাঠায় ৷ ইমাম সাহেবও ব্যাখ্যা বিশ্লেষণের সে সব প্রশ্থের উত্তর লেখে পাঠান। মোকাতাবাতে সে সব উত্তর যথাযথ উদ্ধৃত রয়েছে। এ দুষ্টচক্রের ষড়যন্ত্র প্রশমিত হয়ে গেলেও ইমাম সাহেবের যশ খ্যাতি তাদেরকে শান্তিতে নয় বরং গোত্রজ্বালার কারণ হয়ে রয় ৷ সুলতান মুহাম্মদ ইবৃন মালেক যখন ৫০০ হিজরীতে নিযামুল মুলকের জ্যেষ্ঠ পুত্র আহমদকে কেওয়ামুদ্দীন, নিযামুল মুলক, সদরুল ইসলাম খিতাবদান পূর্বক প্রধানমন্ত্রী পদে নিয়োগ করেন, তখন তিনি আবারও ইমাম গাজ্জালী রে)-কে বাগদাদে আনার চেষ্টা চালান । বাগদাদের মাদরাসা নিযামিয়া তখন সমগ্র মুসলিম জাহানে ইসলামী বিদ্যা পীঠ হিসাবে স্বীকৃত। দেশ-বিদেশ থেকে মানুষ উচ্চতর শিক্ষার পূর্ণতা সাধনের উদ্দেশে এখানে আসত । সেই প্রেক্ষিতে শাসন কর্তৃপক্ষ এ বিদ্যাপীঠের সম্মান অক্ষুণ্ন রাখার নিরন্তর প্রয়াস চালাতে থাকতেন। এখানে উল্লেখ্য যে, ইমাম সাহেব যখন মাদরাসা নিযামিয়া ত্যাগ তথা স্থলাভিষিক্ত নিযুক্ত করেছিলেন । কিন্তু তা ছিল একটি সাময়িক ব্যবস্থা । ইমাম গাজ্জালী (র)-এর ফিরে আসার ব্যাপারে নিরাশ হয়ে পরে স্থায়ী বিকল্প ব্যবস্থা নেয়া হয়েছিল । কিন্তু ইমাম সাহেবের বিকল্প কোথায় পাওয়া যেতে পারে? ফলে নিযামিয়ার পূর্ব প্রভাব আর বজায় থাকেনি আহমদ মন্ত্রিত্ব লাভ করার পর সর্বাথে এ ব্যাপারে মনোনিবেশ করেন। তাছাড়া খলীফার নিজেরও এ ব্যাপারে লক্ষ্য ছিলু। খোরাসানের অন্তর্গত তুস ছিল সুলতান সাঞ্জারের শাসনাধীনে | আর সদরুদ্দীন মোহাম্মদ ইব্‌ন মালেক ইব্‌ন নিযামুল মুলক ছিলেন সাঞ্জারের একজন মন্ত্রী। সুতরাং আহমদ অবিলম্বে সদরুদ্দীনকে একপত্র লেখলেন যাতে ইমাম গাজ্জালী (র)-কে পুনরায় মাদরাসা নিযামিয়ার অধ্যাপনা গ্রহণে উদ্ুদ্ধ করা হয়। সঙ্গে ইমাম সাহেবকেও একপত্র লেখলেন তিনি । এটি বলতে গেলে একটি শাহী নির্দেশ ছিল । দরবারের সমস্ত সদস্য এতে স্বাক্ষর করেন। আহমদ ইব্‌্ন নিযামুল মুলক ইমাম গাজ্জালী (র)-কে যে পত্রটি লেখেছিলেন তার মর্ম আপনি যেখানেই থাকবেন যদিও সেখানেই সাধারণ [019199999 195 ৮/৬/৬%.91100001178.0017

— পৃষ্ঠা ২১ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।