মিশকাতুল আনওয়ার বা আলোর দীপাধার by ইমাম গাজ্জালী রহঃ
/ ৬৯
📝 লেখা 📖 পিডিএফ

মিশকাতুল আনওয়ার বা আলোর দীপাধার ২৭ ২. আমি গত বার বছর যাবত নির্জনবাসী ৷ তারপরেও ফখরুল মুলক এখান পর্যন্ত আসতে বাধ্য করেছে। আমি বলছি, এ সময়টি এমনি যে, কোন লোক একটি সত্য কথা বললেই যুগকে যুগ তার শক্র হয়ে যায়। কিন্তু ফখরুল মুলক কোন কথাই শুনলেন না। বলেন, বাদশাহ বড়ই ন্যায়পরায়ণ, অন্যায় কোন বিষয় ঘটলে আমি নিজে বুক পেতে দিব। আমি ইমাম আবু হানীফার প্রতি কটাক্ষ করেছি বলে আমার বিরুদ্ধে যে কথাটি রটানো হয়, তা একান্তই ভুল। ইমাম আবু হানীফার ব্যাপারে আমার আকীদা তাই যা আমি ইহ্ইয়াউল উলুমে লেখেছি। আমি ফিকাহশাস্ত্রের তাকে যুগশ্রেষ্ঠ মনীষী মনে কির। সাঞ্জারের উপর ইমাম গাজ্জালী (র)-এর ভাষণের প্রভাব ইমাম সাহেবের ভাষণ শুনে সাঞ্জার বলেন, আজ যদি ইরাক ও খোরাসানের সমস্ত আলিম-ওলামা এখানে উপস্থিত থাকতেন, তা হলে সবই আপনার এ ভাষণ শুনে উপকৃত হতে পারতেন। তারপরেও আমার অনুরোধ, বর্তমান পরিস্থিতি আপনি নিজের হাতে লিপিবদ্ধ করে দিন যাতে সারা দেশে তা প্রচার করা যায়। এতে সবাই জানতে পারবে, আলিম ওলামাদের সম্পর্কে. আমার বিশ্বাস কেমন। আমার বিশেষ আরজি আপনাকে আবারও অধ্যাপনার সেবা গ্রহণ করতে হবে । যে ফখরুল মুলক আপনাকে নিশাপুরে অবস্থানে বাধ্য করেছিল, সে ছিল আমার সামান্য এক কর্মচারী । এখন থেকে আমি নিজে নির্দেশ জারি করে দিব- যাতে সমস্ত আলিম ওলামারা বছরে একবার হলেও আপনার খিদমতে উপস্থিত হয়ে নিজেদের সমস্যার সমাধান করে নিবে। ইমাম সাহেব নিজের মাতৃভূমি তুসে চলে যান বাদশাহর দরবার থেকে বিদায় নিয়ে। শহরের সমস্ত নাগরিক তার অভ্যর্থনায় উপচে পড়ে । মানুষ আনন্দোৎসবের মাধ্যমে ইমাম গাজ্জালী (র)-এর চরণে মুল্যবান জওয়াহেরাত উৎসর্গ করে। তারপরেও স্বার্থপর বিরুদ্ধাবাদীর নিজেদের দুক্কর্ম থেকে বিরত থাকে নি। ইমাম সাহেবের কাছে গিয়ে জিজ্ঞেস করে, আপনি কার মাযহাব অনুসরণ করেন? ইমাম গাজ্জালী (র) বলেন, যুক্তিবাদের ক্ষেত্রে যুক্তির, উদ্ধৃতির ক্ষেত্রে কুরআনের, ইমামদের ক্ষেত্রে কারো নয় । এ উত্তর শুনে বিরোধীরা চলে যায় এবং ইমাম সাহেবের কোন কোন রচনা এর বিরুদ্ধে [019199999 195 ৮/৬/৬%.91100001178.0017

— পৃষ্ঠা ২০ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।