মিশকাতুল আনওয়ার বা আলোর দীপাধার by ইমাম গাজ্জালী রহঃ
/ ٦٩
📝 نص 📖 PDF

প্রকাশকের কথা সমস্ত প্রশংসা কেবল আল্লাহ্‌ তায়ালার জন্য নিবেদিত ৷ দরুদ ও সালাম পেশ করছি বিশ্ব মানবতার মুক্তির দূত হযরত রাসূলে পাক (সা) ও তার পরিবার বর্গের প্রতি। শ্রদ্ধাভরে স্মরণ করছি রাসূল (সা)-এর প্রাণ প্রিয় সাহাবায়ে কিরাম (রা) ও আওলিয়ায়ে কেরাম বুর্যুগানে দ্বীন বিশেষ করে এ গ্রন্থের মূল লেখক হজ্জাতুল ইসলাম ইমাম গাজ্জালী (র)-এর রূহানী আত্মার মাগফেরাত কামনা করছি। | ইমাম গাজ্জালী (র) ছিলেন একজন জগত বিখ্যাত দার্শনিক, আলেম ও সুফী সাধক। যিনি স্বীয় ক্ষুরধারা লেখনীর মাধ্যমে মুসলিম উম্মাহকে দিয়েছেন সঠিক পথ নিদের্শনা। আর নাস্তিক ও জিন্দীকদের দিয়েছেন দর্শনতত্বের ভিত্তিতে উপযুক্ত ও দাত ভাঙ্গা জবাব । তিনি ছিলেন আওলিয়া কুলের মধ্যে অন্যতম প্রসিদ্ধ ব্যক্তি । তার রচিত ইহ্ইয়ায়ে উলুমুদ্দিন ও কিমিয়ায়ে সাহাদাত গ্রস্থদ্ধয় বিশ্বব্যাপি বহুল আলোচিত। তার লেখা গ্রন্থের সংখ্যা অনেক। আমাদের আলোচ্য গ্রন্থ্খানা 'মেশকাতুল আনোয়ার" বা সুবাসিত আলো বা নূর নামক গ্রন্থেরেই সরল বঙ্গানুবাদ । এ গ্রস্থখানা মানব জীবনের খুবই উপকারে আসবে বলে মনে করি । তাই এগ্রন্থখানা কে মানুষের বাস্তব ধর্মী গ্রন্থরূপে অবহিত করা যায়! এ গ্রন্থখানা মানুষের জন্য অতি প্রয়োজনীয় ৷ আমি নিজেকে ধন্য মনে করি যে, একজন প্রকাশক হিসেবে এতবড় এক মহান ব্যক্তির লেখা বই প্রকাশ করার সুযোগ পেয়েছি। পরিশেষে পাঠকদের উদ্দেশ্যে নিবেদন করছি যে, মানুষ কোন ভুলের উর্দে নয় । আপনাদের সন্ধানী দৃষ্টিতে কোন ভুল-ত্রুটি ধরা পড়লে আমাদেরকে অবহিত করবেন। পরবর্তী সংঙ্করণে যা সংশোধনে সহায়ক হবে । বইখানার সাথে সংশ্লিষ্ট সকলের মাগফিরাত কামনা করছি। প্রকাশক মাহমুদউল্লাহ মামুন চৌধুরীপ্রকাশক [019199999 195 ৮/৬/৬%.91100001178.0017

— صفحة ٢ — هذا النص مستخرج آليًا من ملف PDF وقد يحتوي أخطاء؛ عند الشك راجع الصفحة الأصلية.