২৬ মিশকাতুল আনওয়ার বা আলোর দীপাধার ভীত হয়ে পড়ল, তাদের ধারণা সামনাসামনি হলে স্ুলতানকেও ইমাম সাহেব প্রভাবিত করে ফেলবেন । কাজেই তারা চেষ্টা করতে লাগল, যাতে ইমাম সাহেব দরবারে না পৌঁছে বরং নিজেরাই সেনানিবাস পর্যন্ত যেতে পারেন, যাতে বাহাস বিতর্কের ব্যবস্থা করা যায় এবং সেখানেই বিতর্কের মাধ্যমে তাকে কুপোকাত করে দেয়া যায়৷ কিন্তু তুসের আলিম-ওলামাগণ এ সংবাদ পেয়ে সেনানিবাসে হাজির হয়ে বললেন, আমরা সবাই ইমাম সাহেবের শিষ্য । বিতর্কিত বিষয়গুলো আমাদের সামনে পেশ করা হোক । আমরা সেগুলোর যথাযথ সমাধান দিতে ব্যর্থ হলে ইমাম সাহেবের শরণাপন্ন হবেন। আপনাদের ইমাম সাহেবের সাক্ষাত লাভের যোগ্যতা নেই। উভয় দলের বিতর্কের ফলে সুলতান সাঞ্জার ইমাম সাহেবকে সরাসরি সামনে রেখে ফয়সালা করাই সঙ্গত মনে করলেন এবং মন্ত্রী মুঈনুল মুলককে ইমাম সাহেবকে উপস্থিত করার নির্দেশ দিলেন। ইমাম গাজ্জালী রে) অনিচ্ছা সত্তেও সেনানিবাসে এসে মন্ত্রী মুঈনুল মুলকের সাথে দেখা করলেন। মন্ত্রীবর তার প্রতি অত্যন্ত শ্রদ্ধা প্রদর্শন করেন এবং সাঞ্জারের দরবার পর্যন্ত তার পিছে গমন করলেন । সাজার নিজেও ইমাম সাহেবের প্রতি অগাধ শ্রদ্ধা প্রদর্শনপূর্বক তার সাথে কোলাকুলি করেন এবং শাহী মসনদে বসান। ইমাম সাহেব ইতিপূর্বে অনেক রাজা বাদশাহর দরবার দেখে থাকলেও সাঞ্জারের দরবারের আড়ম্বরই ছিল স্বতন্ত্র। তা দেখে তিনি বিশেষভাবে প্রভাবিত হয়ে আড়ষ্ট হয়ে পড়লেন। সঙ্গে এক কারী সাহেব ছিলেন। তাকে কুরআনের কোন আয়াতে তিলাওয়াত করতে বললেন। তিনি 4) ১.1 ১০ -$ আয়াতটি তিলাওয়াত করলেন। এতে তিনি অন্তরে শক্তি অনুভব করতে লাগলেন এবং সাঞ্জারের উদ্দেশ্য সুদীর্ঘ এক বক্তৃতা দান করলেন, যা তার “মাততুবাতে” অন্তর্ভুক্ত রয়েছে। কথাবার্তার শেষ পর্যায়ে বললেন, আমি দু'টি বিষয় নিবেদন করব। | ১. তুসের লোকেরা আগেই নানা বিকৃত ব্যবস্থার দরুন উৎসন্য হয়েছিল। এখন শীত ও দুর্ভিক্ষের দরুন পুরোপুরি নিঃস্ব হয়ে পড়েছে। তাদের প্রতি দয়া করুন। আল্লাহ আপনার প্রতি রহম করবেন। আফসোসের বিষয়! মুসলমানদের গর্দান বিপদাপদে নুয়ে পড়ছে আর আপনার ঘোড়াগুলোর গর্দান নুয়ে পড়ছে সুবর্ণ রজত ভারে। [019199999 195 ৮/৬/৬%.91100001178.0017
— পৃষ্ঠা ১৯ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।