মিশকাতুল আনওয়ার বা আলোর দীপাধার by ইমাম গাজ্জালী রহঃ
/ ৬৯
📝 লেখা 📖 পিডিএফ

মিশকাতুল আনওয়ার বা আলোর দীপাধার ২৫ খোরাসানের শাসনকর্তা ছিলেন। এ বংশটি হযরত ইমাম আবু হানীফা (র)-এর প্রতি অত্যন্ত শ্রদ্ধাশীল ছিল। ইমাম আবু হানীফা রে)-এর মাজারের উপন গন্ুজ নির্মাণ করেছিল এ বংশের শাসকরাই। ইমাম গাজ্জালী (র) তার যৌবনে ফিকাহশান্ত্রের মূলনীতি বিষয়ে “মনখুল” নামে একটি পুস্তক রচনা করেছিলেন। তার এক জায়গায় প্রসঙ্গক্রমে ইমাম আবু হানীফা (র)-এর সমালোচনা প্রসঙ্গে তিনি অতি কঠোর ভাষা প্রয়োগ করেছিলেন। বিরুদ্ধবাদীদের জন্য এটি ছিল এক মোক্ষম দলীল এবং ইমাম গাজ্জালী (র)-কে অপদস্ত করার উত্তম হাতিয়ার । এরা সাঞ্জাবের দরবারে এ গ্রন্থ নিয়ে হাজির হয় এবং তাতে অধিকতর রং চং লাগিয়ে বাদশার সামনে উপস্থাপন করে । তৎসঙ্গে ইমাম সাহেবের অন্যান্য রচনাবলীরও অপব্যাখ্যা করে দাবী করে যে, ইমাম গাজ্জালীর আকীদা বিশ্বাস ইসলামের খেলাফ। সুলতান সাঞ্জাবের দরবারে ইমাম গাজ্জালী (র)-কে তলব সুলতান সাঞ্জার নিজে শিক্ষিত ছিলেন না, যাতে করে ইমাম সাহেবের বিরুদ্ধে আনীত অভিযোগের মিংমাসা করতে পারেন। পাগড়ি আর এক শ্রেণীর আলখেল্লা ধারীরা যা বলছিল তাতেই তিনি বিশ্বাস করে বসলেন । ফলে তিনি ইমাম গাজ্জালী রে)-কে অবিলবে স্বীয় দরবারে হাজির হওয়ার নির্দেশ জার করে দেন। ইমাম সাহেব কোন শাসনকর্তার দরবারে না যাবার সম্মান দানও ছিল খুব জরুরী । সুতরাং সাঞ্জারের নির্দেশ পেয়ে তিনি মাশহাদে রেযা তথা সেনানিবাস পর্যন্ত গিয়ে থেমে গেলেন এবং সেখান থেকে সুলতানের উদ্দেশে ফার্সী ভাষায় এক পত্র লেখলেন- দরবার পর্যন্ত পৌঁছাতে নিজের অপরাকতার যথার্থ কারণ বিশ্লেষণ করে। সাঞ্জারের দরবারে ইমাম গাজ্জালী (র) পত্র পাঠ করে সুলতান সাঞ্জার ইমাম সাহেবের সাথে সাক্ষাতের অধিকতর উদগ্রীব হয়ে উঠলেন । সভাসদগণকে উদ্দেশ্য করে বললেন, ইমাম সাহেবের সাথে সরাসরি কথা বলে তার আকীদা বিশ্বাস ও মতামত সম্পর্কে জানা প্রয়োজন । বিরোধীরা সুলতানের এ অভিপ্রায় জানতে পেরে [019199999 195 ৮/৬/৬%.91100001178.0017

— পৃষ্ঠা ১৮ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।