মিশকাতুল আনওয়ার বা আলোর দীপাধার by ইমাম গাজ্জালী রহঃ
/ ৬৯
📝 লেখা 📖 পিডিএফ

মিশকাতুল আনওয়ার বা আলোর দীপাধার ২১ হজ্জ ও যিয়ারত বায়তুল মুকাদ্দাসে অবস্থান শেষে ইমাম গাজ্জালী (র) হযরত ঈসা (আ)-এর রওজা মুকামে খলীলে পৌঁছান। সেখান থেকে হজ্জের উদ্দেশে মক্কা মুকাররমা ও মীনা মানাওয়ারার উদ্দেশ্যে রওনা হয়ে যান। দীর্ঘকাল মক্কায় অবস্থান করেন। এ সফরেই মিসর ও আলেকজান্দ্রিয়া সফর করেন এবং বেশ কিছু দিন আলেকজান্দ্রিয়ায় কাটান। ইব্‌ন খাল্লেকানের বর্ণনা অনুসারে এখান থেকে তার ইউসুফ ইব্‌ন তাশকীনের সাথে সাক্ষাত করার জন্য মরকৌ যাওয়ার ইচ্ছা ছিল। ইতিমধ্যে ইউসূফ ইব্ন তাশকীনের ইন্তেকাল হয়ে যায়। কোন কোন মনীষী এ বর্ণনার যথার্থতা সম্পর্কে সন্দেহ প্রকাশ করেছেন যে, ইমাম গাজ্জালী (র) যখন সংসার বিচ্ছিন্নই হয়ে থাকলে তখন কোন আমীর ওমরার সাথে সাক্ষাতের ইচ্ছা ব্যক্ত করবেন কেন? কিন্তু তাদের এ সন্দেহ সঠিক নয়। প্রকৃতপক্ষে ইমাম সাহেব যে শান্তি-স্বস্তি ও নির্বঞ্চাট জীযবন-যাপন করতে ইচ্ছাপোষণ করতেন, তা সেসব দেশে সম্ভব ছিল না বলে মরকৌ যাবার ইচ্ছা ব্যক্ত করে থাকলে তাতে অবাক হওয়ার কোন কারণ থাকতে পারে না। যা হোক, দর্ঘি দশ বছর তিনি পবিত্র স্থানসমূহ ভ্রমণ করেন। অনেক সময় তিনি বিজন ভূমিতে বেরিয়ে পড়তেন এবং একাধারে চল্লিশ চলিশ দিন ধরে সেখানে অবস্থান করতেন । এ সব সফরের আকর্ষণীয ঘটনাবলী খুব অল্পই জানা যায় । তবে যৎ সামান্য যা জানা যায় নিঙ্গে বর্ণনা করা হল। এক লোক একবার তীকে বিজন বিয়াবানে দেখে ফেলে । তখন তার খিরকা পরনে ছিল, হাতে একটি পানির পাত্র। লোকটি তাকে ইতিপূর্বে মনোরম পোশাক-পরিচ্ছদে চার শতাধিক শিক্ষার্থীর পরিবেষ্ঠিত অবস্থায় দেখেছিল । ইমাম গাজ্জালী (র)-এর এহেন ফকিরী অবস্থা দেখে বিস্মিত হয়ে জিজ্ঞেস করল, শিক্ষাদানের চাইতে কি এ অবস্থাটি ভাল? ইমাম সাহেব লোকটির প্রতি ঘৃণার দৃষ্টিতে তাকিয়ে দু'টি কবিতা পংক্তি পাঠ করলেন ঃ [019199999 195 ৮/৬/৬%.91100001178.0017

— পৃষ্ঠা ১৪ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।