মিশকাতুল আনওয়ার বা আলোর দীপাধার by ইমাম গাজ্জালী রহঃ
/ ৬৯
📝 লেখা 📖 পিডিএফ

২০ মিশকাতুল আনওয়ার বা আলোর দীপাধার কিতাবপত্র থেকে পুরোপুরি অর্জিত হয় না; বরং সেজন্য কোন বিজ্ঞজন শেখ তথা পীরের হাতে নিজেকে সমর্পণ করতে হয়। সমস্ত ইতিহাসবিদ এ ব্যাপারে একমত যে, ইমাম গাজ্জালী রে) শেখ আবূ আলী ফারমাদী এর হাতে বাইয়াত হয়েছিলেন। আলোচ্য শেখ ফারমাদী সমকালীন যুগে অতি উচ্চ পর্যায়ের একজন সুফী সাধক ছিলেন। তথাকার বাদর্শা তাঁর প্রতি অত্যন্ত শ্রদ্ধাশীল ছিলেন। যখনই শেখ ফারমাদী দরবারে আসতেন তিনি তীর সম্মানে দীড়িয়ে যেতেন, তাকে সসম্মানে নিজের মসনদে বসাতেন এবং নিজে নিতান্ত ভক্তির সাথে সামনে বসে পড়তেন । দীড়ানো পর্যন্তই যথেষ্ট মনে করতেন; নিজের আসন ত্যাগ করতেন না। এর কারণ জিজ্ঞেস করা হলে নিযামুল মূলক বলতেন, ইমামুল হারামাইন প্রমুখ এলে আমার সামনাসামনি আমার প্রশংসা করেন। কিন্তু শেখ আবু আলী ফারমাদী আমার দোষক্রটি সম্পর্কে আমাকে অবহিত করেন এবং আমার হাতে প্রজাসাধারণ যাতে নির্যাতিত না হয় সে উপদেশ দান করেন। ৪৭৭ সালে বিজ্জন শেখ আবূ আলী ফারমাদী ইমাম গাজ্জালী (র)-এর জন্মভূমি তুসে যখন ইন্তেকাল করেন, তখনই হয়ত তিনি মানসিকভাবে তাঁর হাতে ফকিরীর বাইয়াত নিয়ে ছিলেন। তখন ইমাম গাজ্জালী (র)-এবর বয়স ছিল মাত্র ২৭ বছর । | বায়তুল মুকাদ্দাসে পদার্পণ দু'বছর অবস্থানের পর ইমাম গাজ্জালী (র) বায়তুল মুকাদ্দাসের উদ্দেশ্যে দামেশক ত্যাগ করেন। আল্লামা যাবহতী ইমাম সাহেবের দামেশক ত্যাগ প্রসঙ্গে লেখেছেন- ইমাম দামাশক অবস্থানকালে একদিন মাদরাসা আমীনিয়ায় গমন করেন । মাদরাসার শিক্ষক ইমাম সাহেবকে সরাসরি চিনতেন না। শিক্ষার্থীদের সামনে বক্তৃতাদান প্রসঙ্গে শিক্ষক মহোদয় বললেন যে, ইমাম গাজ্জালী এমনি বলেছেন ।' কথাটি নিজের জন্য অহংকার ও আত্মন্তরিতার কারণ হতে পারে বলে ধারণা করে তিনি তখন দামেশক ত্যাগ করলেন। দামেশক থেকে তিনি বায়তুল মুকাদ্দাস পৌঁছান এবং সেখানেও সাখরার কোটরে ঢুকে দরজা বন্ধ করে রিয়াযত মুজাহাদায় মগ্ন হন। [019199999 195 ৮/৬/৬%.91100001178.0017

— পৃষ্ঠা ১৩ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।